কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

গুগল ম্যাপে যুক্ত হলো নতুন উপসাগর

গুগল ম্যাপ। ছবি : সংগৃহীত
গুগল ম্যাপ। ছবি : সংগৃহীত

গুগল ম্যাপে যুক্ত হয়েছে নতুন উপসাগর। ম্যাপে গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তন করে এখন গালফ অব আমেরিকা দেখানো হচ্ছে।

মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশের পরিপ্রেক্ষিতে গুগল ম্যাপে এ নাম পরিবর্তন করা হয়েছে। আদেশে তিনি গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অব আমেরিকা ঘোষণা করেন। গুগল জানিয়েছে, অফিসিয়ালি কোনো নাম পরিবর্তন হলে সেটি তারা তাদের প্ল্যাটফর্মেও আপডেট করা হয়।

সোমবার এক বিবৃতিতে গুগল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এখন গুগল ম্যাপে গালফ অব আমেরিকা নামটি দেখতে পাবেন। অন্যদিকে মেক্সিকোর ব্যবহারকারীরা গালফ অব মেক্সিকো নামটি দেখবেন। অন্যান্য দেশের ব্যবহারকারীরা উভয় নামই দেখতে পাবেন।

গত মাসে গুগল জানায়, ট্রাম্পের আদেশ অনুযায়ী তারা আলাস্কার সর্বোচ্চ শৃঙ্গ ডেনালির নাম পরিবর্তন করে মাউন্ট ম্যাককিনলে করবে। ২০১৫ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এই শৃঙ্গের নাম ডেনালি করেছিলেন, যা স্থানীয় আদিবাসীদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি পদক্ষেপ ছিল। তবে গুগল ম্যাপে এখনো এই পরিবর্তন আনা হয়নি।

ট্রাম্পের একটি নির্বাহী আদেশের ফলে পরিবর্তন দেখা দিয়েছে। দায়িত্ব গ্রহণের পরপরই একটি আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এই আদেশে বলা হয়, এই পরিবর্তনগুলো আমেরিকান মহানতাকে সম্মান করে। আদেশে ওবামার ম্যাককিনলে নাম পরিবর্তনের সিদ্ধান্তকে প্রেসিডেন্ট ম্যাককিনলের জীবন, তার অর্জন এবং তার ত্যাগের প্রতি অপমান বলে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সোমবার একটি নোটিশে জানায়, তারা তাদের ডেটা এবং চার্ট আপডেট করার প্রক্রিয়ায় রয়েছে, যেখানে গালফ অব মেক্সিকোর পরিবর্তে গালফ অব আমেরিকা এবং ডেনালির পরিবর্তে মাউন্ট ম্যাককিনলে দেখানো হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড পাবলিক নোটিশে নতুন নাম গালফ অব আমেরিকা ব্যবহার শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১০

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১১

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১২

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৩

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৪

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৫

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৬

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৭

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৮

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৯

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

২০
X