কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ০৯:৫০ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বব্যবস্থা ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: ইউক্রেনের রাষ্ট্রদূত

যুক্তরাজ্যে নিয়োজিত ইউক্রেনের রাষ্ট্রদূত ভ্যালেরি জালুঝনি (ডানে) ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যে নিয়োজিত ইউক্রেনের রাষ্ট্রদূত ভ্যালেরি জালুঝনি (ডানে) ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র বিদ্যমান বিশ্বব্যবস্থা ধ্বংস করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভ্যালেরি জালুঝনি। বৃহস্পতিবার লন্ডনের চ্যাথাম হাউসে এক সম্মেলনে তিনি বলেন, হোয়াইট হাউস পশ্চিমা বিশ্বের ঐক্যকে প্রশ্নের মুখে ফেলেছে। খবর বিবিসির।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউক্রেনের সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য আদান-প্রদান সাময়িকভাবে বন্ধ করেছে। এর ফলে কিয়েভের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে। জালুঝনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতি নমনীয় হয়ে পড়েছে এবং তাদের ছাড় দিতে চাচ্ছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের কারণে সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তার আশঙ্কা, রাশিয়ার পরবর্তী লক্ষ্য হতে পারে ইউরোপ।

জালুঝনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার আলোচনায় ইউক্রেন বা ইউরোপের কোনো প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়নি, যা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিরা ইউক্রেনের বিরোধী রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। এতে প্রেসিডেন্ট জেলেনস্কির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১০

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৪

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৫

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৬

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৭

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৮

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৯

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

২০
X