কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০৬:৫১ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা

ফেরত পাঠানো পাকিস্তানের রাষ্ট্রদূত। ছবি : সংগৃহীত
ফেরত পাঠানো পাকিস্তানের রাষ্ট্রদূত। ছবি : সংগৃহীত

পাকিস্তানের রাষ্ট্রদূতকে প্রবেশ করতে দেয়নি যুক্তরাষ্ট্র। বৈধ ভিসা এবং প্রয়োজনীয় ডকুমেন্ট থাকা সত্ত্বেও তাকে ফেরত পাঠানো হয়েছে।

মঙ্গলবার ( ১১ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানি সংবাদ মাধ্যম 'দ্য নিউজের বরাতে প্রতিবেদনে বলা হয়, তুর্কমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত কেকে ওয়াগানকে বৈধ ভিসা এবং প্রয়োজনীয় ডকুমেন্ট থাকা সত্ত্বেও আমেরিকায় প্রবেশ করতে দেওয়া হয়নি। তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ওয়াগানকে আমেরিকান ইমিগ্রেশন কর্তৃপক্ষ ‘ইমিগ্রেশন অবজেকশন’ হিসেবে আটক করেছে।

ওয়াগান ব্যক্তিগত সফরে লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, তার কাছে বৈধ ইউএস ভিসা এবং অন্যান্য সh সফরকারী ডকুমেন্ট ছিল। তবে, ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে রেখে কূটনৈতিক প্রটোকলের বিষয়টি উত্থাপন করেছে। আমেরিকান কর্মকর্তারা ওয়াগানের ভিসার বিষয়ে ‘বিব্রতকর' রেফারেন্স উল্লেখ করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, তাকে লস অ্যাঞ্জেলসে পৌঁছানোর পরই ফেরত পাঠানো হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং অন্য শীর্ষ কর্মকর্তারা এ বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন। ওয়াগানকে ইসলামাবাদে ডেকে এই ঘটনা সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার জন্য আহ্বান করা হতে পারে।

অন্যদিকে, পাকিস্তানি সংবাদ মাধ্যম জিওটিভি জানিয়েছে যে, পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ওয়াগান একটি ব্যক্তিগত সফরে লস অ্যাঞ্জেলসে ছিলেন এবং বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১০

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১৩

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৪

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৫

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৬

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৭

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৮

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৯

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

২০
X