কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বরখাস্ত কর্মীদের সুসংবাদ দিল মার্কিন আদালত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগী ধনকুবের ইলন মাস্ক। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগী ধনকুবের ইলন মাস্ক। ছবি : সংগৃহীত

ক্ষমতায় আসার পর গণহারে কর্মীদের ছাঁটাই করেছে মার্কিন প্রশাসন। তবে এ সব কর্মীদের সুখবর দিয়েছেন মার্কিন আদালত। তাদের পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার ( ১৪ মার্চ) ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনকে ১৯টি সরকারি এজেন্সি থেকে ছাঁটাই করা হাজার হাজার প্রবেশনারি কর্মীকে পুনর্বহালের নির্দেশ দেয়া হয়েছে। ক্যালিফোর্নিয়া ও মেরিল্যান্ডের জেলা বিচারকরা বৃহস্পতিবার এ আদেশ দেন।

চলতি সপ্তাহের মধ্যেই তাদের দ্বিতীয় দফার কর্মী ছাঁটাইয়ের নির্দেশনা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। তার আগেই আদালত এ নির্দেশনা দিয়েছেন। বিচারকরা জানান, ট্রাম্প প্রশাসনের নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে। ফলে আপাতত কর্মীদের বহাল করতে হবে।

মেরিল্যান্ডের জেলা বিচারক জেমস ব্রেডার নির্দেশনায় বলেন, যে ১৮ এজেন্সি প্রবেশনারি কর্মীদের ছাঁটাই করেছে তাতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ছাঁটাই করার নিয়ম মানা হয়নি। বিচারক ইউএসএইড, ফিনান্সিয়াল প্রোটেকশন ব্যুরো, পরিবেশ সুরক্ষা এজেন্সিসহ অন্য এজেন্সির কর্মীদের আবার নিয়োগ দিতে বলেছে।

প্রশাসনের দাবি, প্রত্যেক কর্মীর কাজের বিচার করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিচারপতিরা এই যুক্তির সঙ্গে একমত হতে পারেননি। কেননা তাদের সম্প্রতি নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের কাজের আরও এক বছর মেয়াদ রয়েছে। তারা নতুন ভূমিকায় দীর্ঘস্থায়ী ভিত্তিতে কাজ করতে পারতেন।

ব্রেডার বলেন, যেভাবে ছাঁটাই করা হয়েছে তাতে প্রত্যেক কর্মীর কাজের বিচার করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে হয়নি।

ক্যালিফোর্নিয়ার জেলা বিচারক উইলিয়াম অ্যালসাপ বলেন, মেরিল্যান্ডে প্রতিরক্ষা, কৃষি, স্বরাষ্ট্র, রাজস্বের মতো আটটি মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত কর্মীদের পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। সরকার কর্মী কমাতে পারে। কিন্তু এজন্য যুক্তি ও সঠিক পদ্ধতি অনুসরণ করতে হবে। পার্সোনাল ম্যানেজমেন্ট অফিসের নির্দেশ সঠিক নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১০

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১১

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১২

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৩

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৪

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৫

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৬

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৭

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৮

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৯

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

২০
X