কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের পাশে দাঁড়াতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন মার্কিন আইনপ্রণেতারা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাসে নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বিমান হামলায় ফুঁসে উঠেছে সারা বিশ্ব। মার্কিন আইনপ্রণেতারাও এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এ নিয়ে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপও দিয়ে যাচ্ছেন। এমনকি তারা ইসরায়েলকে শাস্তি দিতে ট্রাম্পের প্রতি আহ্বানও জানাচ্ছেন।

ইসরায়েলের বিমান হামলায় মঙ্গলবার গাজায় অন্তত চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার পরপরই হোয়াইট হাউন জানায়, ট্রাম্পের সবুজ সংকেত পেয়েই এমন পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। এরপরই মার্কিন আইনপ্রণতা রাশিদা তালিব, ইলহান ওমর ও সামার লি ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের ইতি ঘটানোর আহ্বান জানিয়েছেন।

একই সঙ্গে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন তারা। সহিংসতা পুনরায় শুরু করায় এর নিন্দাও জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা। তারা ছাড়াও প্রভাবশালী মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সও ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া বন্ধের আহ্বান জানিয়েছেন।

পাশাপাশি গাজায় ফের হামলা শুরু করায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন তিনি। গেল ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া নড়বড়ে যুদ্ধবিরতি ভেঙে গেল কয়েক দিন ধরে গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও অনুশাসন মেনে চলা অপরিসীম : সেনাপ্রধান 

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১০

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১১

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১২

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

১৩

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৪

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১৫

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১৬

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১৭

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৮

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৯

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

২০
X