কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৯:২৭ এএম
অনলাইন সংস্করণ

নিউইয়র্কের হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত

হেলিকপ্টার থেকে হতাহতদের উদ্ধারে অভিযান। ছবি : সংগৃহীত
হেলিকপ্টার থেকে হতাহতদের উদ্ধারে অভিযান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদীতে পর্যটকদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বিবিসির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) সাংবাদিকদের বলেন, পরিবারের পাঁচ সদস্য স্পেনের এবং ষষ্ঠজন পাইলট ছিলেন। নদীতে পড়ার সময় হেলিকপ্টারটির ভেতরেই সবাই ছিলেন।

তিনি শোক জানিয়ে বলেন, পরিবারটির এ করুণ পরিণতিতে আমাদের হৃদয় ভেঙে গেছে।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেন, আমরা নিহতদের শনাক্ত করতে পেরেছি। কিন্তু তাদের স্বজনদের অবহিত না করা পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করা হবে না। দুর্ঘটনার কারণ তদন্তাধীন।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, হেলিকপ্টারটি আকাশে উল্টে হাডসন নদীতে পড়ে যায়। কর্মকর্তারা জানিয়েছেন, হেলিকপ্টারটি নিউজার্সির উপকূল ধরে যাওয়ার জন্য জর্জ ওয়াশিংটন ব্রিজে মোড় নেওয়ার পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হেলিকপ্টারটি ‘নিউইয়র্ক হেলিকপ্টার’ নামের প্রতিষ্ঠানের। ম্যানহাটনের ডাউনটাউন স্কাইপোর্ট থেকে পর্যটকদের নিয়ে সেটি উড্ডয়ন করেছিল। দিনভর বিভিন্ন গন্তব্যের উদ্দেশে যাত্রা করার কথা ছিল হেলিকপ্টারটির।

নিউইয়র্কের ফায়ার সার্ভিস কমিশনার রবার্ট টাকার বলেন, দুর্ঘটনার প্রথম খবর আসে স্থানীয় সময় বিকেল ৩টা ১৭ মিনিটে। তৎক্ষণাৎ উদ্ধারকারী নৌকাগুলো ঘটনাস্থলে যাত্রা করে।

খবর পাওয়ার কিছুক্ষণ পরেই ডুবুরিরা পানিতে নামেন। ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকারীরা পানিতে ক্ষতিগ্রস্ত বা জীবিতদের খোঁজে তল্লাশি চালান এবং তাৎক্ষণিক জীবন রক্ষাকারী ব্যবস্থা নেন। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হয়।

এরপর ডুবুরিরা একেএকে ছয়জনকে পানি থেকে তুলে আনেন। তাদের মধ্যে ঘটনাস্থলে চারজনকে মৃত ঘোষণা করা হয় এবং অন্য দুজনকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X