কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৮:১৫ এএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ
ফিলিস্তিনিদের সমর্থন

ইয়েমেনে ফের মার্কিন বিমান হামলা, নিহত ৮০ ছাড়াল

ইয়েমেনের হোদাইদাহ প্রদেশে নতুন করে ১৩টি বিমান হামলা চালানো হয়েছে। ছবি: সংগৃহীত
ইয়েমেনের হোদাইদাহ প্রদেশে নতুন করে ১৩টি বিমান হামলা চালানো হয়েছে। ছবি: সংগৃহীত

ইয়েমেনের হোদাইদাহ প্রদেশে নতুন করে ১৩টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুতি-সংশ্লিষ্ট টিভি চ্যানেল আল মাসিরাহ জানিয়েছে, শনিবারের এই হামলাগুলো হোদাইদাহর বন্দর ও বিমানবন্দর লক্ষ্য করে চালানো হয়।

এর আগে ১৭ এপ্রিল রাস ইসা বন্দরে চালানো মার্কিন হামলায় অন্তত ৮০ জন নিহত এবং ১৫০ জনের বেশি আহত হয়। রাস ইসার হামলার পর এবার রাজধানী সানার আল-থাওরা, বানি মাতার ও আল-সাফিয়াহ এলাকাতেও মার্কিন হামলায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছে বলে জানিয়েছে আল মাসিরাহ।

হুতি নেতারা জানিয়েছেন, এই হামলার পরও তারা ‘আরও প্রতিরোধমূলক অভিযান’ চালিয়ে যাবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কয়েক সপ্তাহ আগে হুতিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার জন্য হুতিদের দোষারোপ করা হচ্ছে।

গত নভেম্বর থেকে হুতিরা ১০০-র বেশি জাহাজে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে, যেগুলো তারা ইসরায়েলের সঙ্গে যুক্ত বলছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের সমর্থনে এসব হামলা চালানো হয়েছে বলে হুতিরা জানায়।

হুতি কর্মকর্তা মোহাম্মদ নাসের আল-আতিফি বলেন, ‘আমেরিকার এই অপরাধ ইয়েমেনিদের গাজা-সমর্থন দমিয়ে রাখতে পারবে না; বরং তা আরও দৃঢ় সংকল্পের জন্ম দেবে।’

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মার্কিন হামলায় হতাহতের ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন। তার মুখপাত্র এক বিবৃতিতে বলেন, হামলায় পাঁচজন মানবিক সহায়তা কর্মী আহত হয়েছেন এবং রাস ইসা বন্দরে সম্ভাব্য তেল গ‍্যাস নিঃসরণ নিয়ে উদ্বেগ রয়েছে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বলেছে, রাস ইসা বন্দর এবং এর তেল পাইপলাইন ইয়েমেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন হামলা ইয়েমেনের মানবিক সংকটকে আরও তীব্র করে তুলতে পারে। কারণ দেশটির ৭০ শতাংশ আমদানি ও ৮০ শতাংশ মানবিক সহায়তা এই বন্দরগুলোর ওপর নির্ভরশীল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

ডিবি হেফাজতে আসামির মৃত্যু, ওসি প্রত্যাহার

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

১০

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

১১

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১৩

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১৪

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১৫

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

১৬

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

১৭

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

১৮

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

১৯

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

২০
X