কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০২:২৬ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৩, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ভার্জিনিয়ায় ভিড়ের মধ্যে গুলি, নিহত ২ 

ভার্জিনিয়ায় ভিড়ের মধ্যে গুলি, নিহত ২ 

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ জুন) রিচমন্ডের একটি উচ্চ বিদ্যালয়ের এক অনুষ্ঠানের বাইরের ভিড়ের মধ্যে এক বন্দুকধারী গুলি চালালে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, এ ঘটনায় তারা সন্দেহভাজন একজনকে আটক করেছে। তার বয়স ১৯ বছর। নিহতদের একজন তার পূর্বপরিচিত ছিলেন। ভিড়ের মধ্যে ওই ব্যক্তিকে লক্ষ্য করেই তিনি গুলি ছোড়েন।

এ ঘটনার আগে ভার্জিনিয়ার কমনওয়েলথ ইউনিভার্সিটির থিয়েটার হলে হুগনোট হাই স্কুলে একটি অনুষ্ঠান হয়। সেখান থেকেই একসঙ্গে অনেক মানুষ বেরিয়ে এলে এ ভিড় হয়।

রিচমন্ড পুলিশের অন্তর্বর্তী প্রধান রিক এডওয়ার্ডস বলেন, সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে অন্যান্য অপরাধের পাশাপাশি দ্বিতীয় মাত্রার হত্যার অভিযোগ আনা হবে।

এডওয়ার্ডস বলেন, এ রকম ভিড়ে এ ধরনের ঘটনা ঘটলে নিরপরাধ মানুষজন আটকা পড়ে। আজও তাই হয়েছে। অবশ্য এটি নিরাপদ স্থান হওয়া উচিত ছিল। এটি দুঃখজনক যে কেউ বন্দুক নিয়ে এলো আর আমাদের সম্প্রদায়ের মানুষের ওপর বৃষ্টির প্রতি গুলি চালাল।

তিনি বলেন, নিহতদের একজনের বয়স ১৮ এবং অন্যজনের বয়স ৩৬ বছর। তবে তারা বাবা-ছেলে কিনা, তা নিশ্চিত করেননি এডওয়ার্ডস।

ঘটনার পরপর সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে চারটি হ্যান্ডগান উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে তিনটি থেকে গুলি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে স্কুল, শপিংমল ও গির্জার মতো জনসমাগমস্থলে বন্দুক হামলা বেড়েই চলেছে। ২০২৩ সালের প্রথম ১৫৭ দিনে এটি ২৭৯তম গণগুলির ঘটনা বলে জানিয়েছে গান ভায়োলেন্স আর্কাইভ।

সূত্র : রয়টার্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৩

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৪

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৫

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৬

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৭

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৮

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৯

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

২০
X