কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

টি-শার্ট বা মোজা নয়, ট্রাম্প চান ট্যাংক-যুদ্ধজাহাজ বানাতে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার লক্ষ্য দেশে সাধারণ পোশাক নয়, বরং সামরিক সরঞ্জাম ও আধুনিক প্রযুক্তিপণ্য উৎপাদনে জোর দেওয়া। তিনি বলেন, আমরা জুতা বা টি-শার্ট বানাতে চাই না। আমরা চাই ট্যাংক, যুদ্ধজাহাজ, কম্পিউটার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বানাতে।

রোববার নিউ জার্সিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন। তিনি জানান, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সম্প্রতি মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রে টেক্সটাইল শিল্প বড় আকারে প্রসারিত হওয়া জরুরি নয়। এটির সঙ্গে তিনি একমত। যদিও এ মন্তব্যের পর তাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়।

ট্রাম্প বলেন, টি-শার্ট বা মোজা আমরা সহজেই অন্য দেশে তৈরি করতে পারি। কিন্তু বড় জিনিস—যেমন চিপস, এআই প্রযুক্তি, ট্যাংক—এসব আমাদের নিজেদের দেশে তৈরি করতে হবে।

বিশ্ববাজারে আলোড়ন তোলা ট্রাম্প আবারও বড় পরিসরে শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক বসানোর হুমকি দিয়েছেন তিনি। একই সঙ্গে অ্যাপলের বিদেশি আইফোন আমদানিতেও ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ভাবছেন।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X