কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিমানে উঠতে গিয়ে হোঁচট খেলেন ট্রাম্প

বিমানের সিঁড়ি থেকে প্রায় পড়েই যাচ্ছিলেন ট্রাম্প। ছবি : সংগৃহীত
বিমানের সিঁড়ি থেকে প্রায় পড়েই যাচ্ছিলেন ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমানে উঠতে গিয়ে হোঁচট খেয়েছেন। আরেকটু হলেই তিনি পড়ে যেতেন। কোনো মতে ভারসাম্য ঠিক করে এ যাত্রায় সিঁড়ি বেয়ে পড়ে যাওয়া থেকে বাঁচেন তিনি।

ইউএসএ টুডের এক প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের হোঁচট খাওয়ার ভিডিওটি ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, তিনি এয়ার ফোর্স ওয়ানের সিঁড়ি বেয়ে ওঠার সময় হোঁচট খেয়েছিলেন। ৮ জুন নিউ জার্সির মরিসটাউনে সাংবাদিকদের সাথে কথা বলার পর ট্রাম্প ক্যাম্প ডেভিডে যাওয়ার উদ্দেশ্যে বিমানে ওঠেন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার সাথে ভ্রমণ করছিলেন। যথারীতি ট্রাম্পের যাত্রার ভিডিও করা হচ্ছিল। কিন্তু সিঁড়ি বেয়ে ওঠার সময় হোঁচট খেয়ে পড়ার উপক্রম হয় ট্রাম্পের।

ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। লাখ লাখ ভিউ হয়েছে। অসংখ্য মন্তব্যকারী হাসিঠাট্টা করছেন। অনেকে কমেন্টে জো বাইডেনের হোঁচট খাওয়ার প্রসঙ্গ টেনে আনছেন। তারা ট্রাম্পকে তিরস্কার করছেন। কারণ, গত নির্বাচনে বাইডেনের হোঁচট খাওয়ার ভিডিও শেয়ার করে নেতিবাচক প্রচার চালায় ট্রাম্প শিবির।

২০২১ সালের ১৯ মার্চ এয়ার ফোর্স ওয়ানের সিঁড়ি বেয়ে ওঠার সময় বাইডেন পড়ে যান। যার জন্য তার প্রেস সচিব বাতাসকে দায়ী করেছিলেন। এ নিয়ে ট্রাম্প এবং তার মিত্ররা ‘হু ইজ লাফিং নাউ’ এবং ‘নট আ ইয়ং গাই’-এর মতো প্রচারণার বিজ্ঞাপনে বারবার এই ক্লিপটি ব্যবহার করেছিলেন।

তারা বলেছিল, বাইডেন বুড়ো হয়ে গেছেন। তিনি রাষ্ট্র চালনার অযোগ্য। সমালোচনা তীব্র হলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসতে বাধ্য হন বাইডেন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X