কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৪:১০ পিএম
আপডেট : ১০ জুন ২০২৫, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

এ বিরোধ থামা উচিত, বললেন ইলন মাস্কের বাবা

ইলন মাস্ক ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইলন মাস্ক ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে চলমান বিরোধ মানসিক চাপের কারণে শুরু হয়েছে বলে জানান মাস্কের বাবা এরল মাস্ক। একইসঙ্গে এই বিবাদ শিগগিরই বন্ধ হওয়া দরকার বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (০৯ জুন) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত সপ্তাহে ইলন মাস্ক ও ট্রাম্প একে অপরকে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণ করতে শুরু করেন। টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী মাস্ক ট্রাম্পের প্রস্তাবিত ট্যাক্স ও খরচ বিলকে ‘জঘন্য ও অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এরল মাস্ক বলেন, ‘মানুষ কখনো কখনো আবেগের বশবর্তী হয়ে পরিষ্কারভাবে চিন্তা করতে পারে না। গত পাঁচ মাস ধরে ওরা প্রচণ্ড মানসিক চাপে ছিল।’

এই কথাগুলো বলছিলেন তিনি মস্কোতে এক সম্মেলনে।

এরল মাস্ক আরও বলেন, ‘সব প্রতিপক্ষ বিদায় নেওয়ার পর এখন কেবল দুজন (ট্রাম্প ও ইলন) মাঠে আছে। তারা একে অপরকে সরিয়ে দিতে চাইছে। এটা আর চলতে দেওয়া যায় না।’

সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘এই বিষয়টা ভালোভাবে এবং খুব শিগগিরই শেষ হবে।’

এই বিষয়ে ট্রাম্প ও ইলন মাস্কের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ট্রাম্প শনিবার (৭ জুন) জানান, ইলনের সঙ্গে তার সম্পর্ক এখন শেষ। তিনি আরও বলেন, যদি ইলন মাস্ক ডেমোক্রেটদের (প্রতিদ্বন্দ্বী দল) নির্বাচনে অর্থ দিয়ে সহায়তা করেন, তাহলে মাস্কের জন্য ‘গুরুতর পরিণতি’ অপেক্ষা করছে।

উল্লেখ্য, ইলন মাস্ক ট্রাম্পের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে বড় অঙ্কের অর্থ সহায়তা দিয়েছেন। ট্রাম্প তাকে যুক্তরাষ্ট্র সরকারের খরচ কমানো ও কর্মী সংখ্যা হ্রাসের একটি প্রচেষ্টার নেতৃত্ব দেওয়ার দায়িত্বও দেন।

এরল মাস্ক জানান, তিনি ছেলের পাশে আছেন। তিনি বলেন ‘ইলন তার নীতিগুলো ধরে রাখছে, কিন্তু বাস্তব জীবনে সবসময় নীতিতে অটল থাকা যায় না।’ তিনি আরও বলেন, ‘কখনো কখনো কিছু পেতে হলে কিছু ছাড় দিতে হয়।’

উল্লেখ্য, রুশ ধনকুবের ও পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার কনস্টানটিন মালোফেয়েভের পাশে বসে ইলন মাস্কের বাবা এরল মাস্ক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্থিতিশীল ও ভদ্র একজন ব্যক্তি বলে প্রশংসা করেন। তিনি বলেন, পশ্চিমা মিডিয়া ‘মিথ্যা তথ্য’ ছড়িয়ে রাশিয়াকে শত্রু হিসেবে উপস্থাপন করছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১০

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১১

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১২

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৩

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৪

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৫

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৬

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৭

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৯

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

২০
X