কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ইরানিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

ইরানের নাগরিকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ব্যাপক অভিযান চালানো হয়েছে। এ সময় প্রায় এক ডজন নাগরিককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, অভিবাসন কর্মকর্তারা ইরানের অন্তত ১১ নাগরিককে আটক করেছে। তাতের বিরুদ্ধে অবৈধভাবে দেশটিতে অবস্থানের অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানিদের আশ্রয় দেওয়ার অভিযোগে এক মার্কিন নাগরিককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে এক ইরানিকে আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী আইনের বিরুদ্ধে বিক্ষোভ পালিত হয়। ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসীদের থেকে মুক্ত করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২০ জানুয়ারি তিনি শপথ গ্রহণ করেন। এরপর কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। এর মধ্যে ‘আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান’ নামের একটি আদেশও জারি করেন তিনি।

ট্রাম্পের এমন আদেশের পর যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। সরকরি পরিসংখ্যন অনুসারে, দেশটিতে বর্তমানে এক লাখ ৭০ হাজারের বেশি অবৈধ অভিবাসী রয়েছে। তাদের মধ্যে অন্তত এক লাখ অভিবাসীকে ফেরত পাঠানোর লক্ষ্য নিয়েছে দেশটি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

১০

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

১১

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

১২

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

১৩

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৪

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৫

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

১৬

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১৭

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১৮

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১৯

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

২০
X