কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৫:১১ এএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ০৭:১৬ এএম
অনলাইন সংস্করণ

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যদি ইরান পুনরায় তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে আবারও কঠোর সামরিক পদক্ষেপ গ্রহণ করবে। খবর টাইমস অব ইসরায়েলের।

ন্যাটো সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, অবশ্যই, আমরা আবার হামলা করব। এ মুহূর্তে ইরান কিছুই সমৃদ্ধ করতে চায় না, তারা কেবল নিজেদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু তারা বোমা পাবে না, তারা ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না।

তবে ট্রাম্প একই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে ইরানের সঙ্গে কিছুটা সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনাও রয়েছে। তিনি বলেন, আমার ধারণা, শেষ পর্যন্ত আমাদের ইরানের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠবে।

ট্রাম্প ন্যাটো সম্মেলনে ইসরায়েল ও ইরানের মধ্যে সম্প্রতি হওয়া যুদ্ধবিরতিকে ‘অত্যন্ত সমতাভিত্তিক’ বলে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, দুপক্ষই যুদ্ধবিরতি চায় এবং বলেছে ‘এটা যথেষ্ট হয়েছে।’ ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাকে তিনি ‘একটি বিশাল বিজয়’ এবং ‘জবরদস্ত এক আঘাত’ হিসেবে উল্লেখ করেছেন।

ট্রাম্প স্বীকার করেছেন, এই সংঘাতে ইসরায়েলও বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে। তিনি বলেন, ইসরায়েল ভয়াবহভাবে আক্রান্ত হয়েছে, বিশেষ করে গত কয়েক দিনে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অনেক ভবন ধ্বংস করেছে।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের প্রশংসা করে ট্রাম্প বলেন, তিনি দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন। তার গর্বিত হওয়া উচিত।

এর আগে একই সম্মেলনে ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তির বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে দাবি করেছেন। তিনি মনে করেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ফলেই এমন অগ্রগতি সম্ভব হয়েছে। তিনি বলেন, আমি মনে করি আমরা খুব শিগগির ভালো খবর পাবো—গাজা চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X