কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১২:৩৩ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

আগামী সপ্তাহে গাজার বিষয়টি গুছিয়ে ফেলব : ট্রাম্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় ইসরাইলের চলমান সংঘাত নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশা করছেন, দোহায় যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতি থেমে থাকলেও আগামী এক সপ্তাহের মধ্যেই সংকট কিছুটা নিরসন হবে। খবর এএফপির।

রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘গাজা নিয়ে আমরা আলোচনা করছি এবং আশা করছি, আগামী সপ্তাহের মধ্যেই বিষয়টি গুছিয়ে নিতে পারব।’

এ সময় তিনি চলতি মাসের ৪ তারিখে দেওয়া একই ধরনের আশাবাদী বক্তব্যের পুনরাবৃত্তি করেন।

এদিকে ট্রাম্প আগামী সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে যাবেন। বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজা চার্লস তৃতীয়ের আমন্ত্রণ ট্রাম্প আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন। এই সফর সেপ্টেম্বর ১৭ থেকে ১৯ তারিখ পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে। সফরের সময় ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও উপস্থিত থাকবেন। রাজা চার্লস ও রানী ক্যামিলা উইন্ডসর ক্যাসেলে তাদের অভ্যর্থনা জানাবেন।

এর আগেও ২০১৯ সালে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফর করেছিলেন, যেখানে তাকে স্বাগত জানিয়েছিলেন প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ। গত ফেব্রুয়ারি এ আমন্ত্রণ পেয়ে ট্রাম্প তা ‘অসাধারণ সম্মান’ হিসেবে অভিহিত করেছিলেন।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১১

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১২

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১৩

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৪

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৫

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৬

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

১৭

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

১৮

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৯

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

২০
X