কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৮:২১ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

এক মাসে একই লটারিতে দুবার জিতলেন ৬০ লাখ টাকা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

লটারিতে একবার জেতাই যেখানে অনেকের কাছে স্বপ্নের মতো, সেখানে এক ব্যক্তি মাত্র এক মাসের ব্যবধানে একই লটারি গেমে দুবার জিতে নিয়েছেন বিশাল অঙ্কের অর্থ। প্রতিবারই তিনি জিতেছেন প্রায় ৬০ লাখ টাকা!

ঘটনাটি সিনেমার চিত্রনাট্য মনে হলেও এটি আসলে বাস্তব। আর সেই সৌভাগ্যবান ব্যক্তি হলেন যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের বাসিন্দা ট্র্যাভিস।

পুলাস্কি কাউন্টির এই বাসিন্দা ‘৫০,০০০ ফ্রেনজি’ নামের একটি স্ক্র্যাচ-অফ লটারি গেমে অংশ নিয়েছিলেন। এটি এমন একটি তাৎক্ষণিক লটারি গেম, যেখানে টিকিট ঘষলেই সঙ্গে সঙ্গে জানা যায় জয়ের খবর। মাত্র ২০ ডলার মূল্যের এই টিকিট থেকেই সর্বোচ্চ ৫০ হাজার ডলার পর্যন্ত জেতার সুযোগ থাকে। গেমটি পরিচালনা করে আরকানসাস স্কলারশিপ লটারি নামে একটি প্রতিষ্ঠান।

ট্র্যাভিস সর্বশেষ টিকিটটি কেনেন লিটল রক শহরের চেনাল পার্কওয়েতে অবস্থিত ‘কুম অ্যান্ড গো’ নামের একটি দোকান থেকে। টিকিট ঘষেই তার চোখ ছানাবড়া- তিনি আবারও জিতে গেছেন ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ লাখ ৬৭ হাজার টাকা!

এর চেয়েও চমকপ্রদ ব্যাপার হলো এই জয় তার দ্বিতীয়বার। চলতি মাসের শুরুতেও তিনি ঠিক একই লটারি গেম থেকে একই পরিমাণ অর্থ জিতেছিলেন। অর্থাৎ এক মাসের কম সময়ের ব্যবধানে একই গেমে একই পুরস্কার জিতে ট্র্যাভিস এখন লটারিপ্রেমীদের চোখে রীতিমতো ‘লিভিং লেজেন্ড’ হয়ে উঠেছেন।

সারা বিশ্বে এমন ঘটনা খুবই বিরল, যেখানে কেউ এত স্বল্প সময়ের ব্যবধানে একই লটারিতে দুবার বড় অঙ্কের অর্থ জেতে। অনেকেই বছরের পর বছর ধরে চেষ্টা করেও কিছুই পান না, আর সেখানে ট্র্যাভিসের এই ভাগ্য যেন ঈর্ষণীয়ই বটে!

সূত্র : এমএসএন

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন এমপি নজরুলের ড্রাইভার

‘জীবন তো একটাই’— নতুন ভিডিওতে যে বার্তা দিলেন কেয়া পায়েল

কুমিল্লায় খালের ওপর গড়ে ওঠা ৩৩ অবৈধ দোকান উচ্ছেদ

টানা দশম রাতে ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

ফাইনালে বিতর্কের পর প্রথমবার মুখ খুললেন পারেদেস

ভিডিও, দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ: ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী

‘বাব আল-মান্দেব ঘিরে হুমকি জ্বালানি বাজারের উদ্বেগ বাড়াচ্ছে’

নারীদের চলাফেরা ও পোশাক পরিধান নিয়ে এমপি নজরুলের পুরোনো বক্তব্য ভাইরাল

৩০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক 

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডেপুটি স্পিকার

১০

বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু, চূড়ান্ত তালিকায় যে ১২ গোল

১১

খুঁটি থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে প্রাণ গেল যুবকের

১২

মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বাড়ছে: ইরানের প্রেসিডেন্ট

১৩

প্রেম-বিচ্ছেদের জেরে অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী!

১৪

মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডসের অনলাইন ভোটগ্রহণ শুরু

১৫

এমপি নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে বিরোধীদলকে রাশেদ খাঁনের খোঁচা

১৬

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট

১৭

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, অভিযুক্তকে গণপিটুনি

১৮

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহৃত, গ্রেপ্তার ৪

১৯

জালিয়াতির পুরোনো মামলায় হরিদাসের এক বছরের সাজা কার্যকর

২০
X