কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে রেস্তোরাঁয় বন্দুক হামলা, নিহত ৩

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় ভয়াবহ গুলিবর্ষণে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর ফক্স নিউজের।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, রোববার ভোররাত ৩টা ৩০ মিনিটের কিছু আগে ক্রাউন হাইটস এলাকার ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউতে অবস্থিত টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ নামের রেস্তোরাঁ বন্ধ হওয়ার সময় এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।

নিউইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার জেসিকা টিশ এক সংবাদ সম্মেলনে জানান, একাধিক বন্দুকধারী এ হামলায় জড়িত ছিল। ঘটনাস্থল থেকে অন্তত ৩৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে, যা বিভিন্ন আগ্নেয়াস্ত্র থেকে ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, নিহতদের মধ্যে তিনজনই পুরুষ। তাদের বয়স যথাক্রমে ২৭, ৩৫ এবং অপর এক ব্যক্তির বয়স এখনো নিশ্চিত করা যায়নি। আহতদের বয়স ২৭ থেকে ৬১ বছরের মধ্যে। মোট ১১ জন ভুক্তভোগীর মধ্যে আটজন পুরুষ এবং তিনজন নারী।

সিটি কমিশনার টিশ বলেন, “এ ধরনের ঘটনা দুঃখজনক এবং ভয়াবহ। তবে উল্লেখ্য, এ বছর নিউইয়র্ক সিটিতে সাত মাস শেষে এ ধরনের গুলির ঘটনা এবং ভুক্তভোগীর সংখ্যা বিগত বছরের তুলনায় সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। তাই আজকের এই ঘটনা নিঃসন্দেহে একটি অস্বাভাবিক ঘটনা।”

পুলিশ এখনো কোনো হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি। হামলাকারীদের ধরতে ব্যাপক অভিযান শুরু হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X