কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের উপদেষ্টার বিরুদ্ধে সংসদ অবমাননার অভিযোগ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। ছবি : এপি
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। ছবি : এপি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোর বিরুদ্ধে সংসদ (কংগ্রেস) অবমাননার অভিযোগ উঠেছে। ২০২০ সালের নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগের তদন্তে সহায়তা না করায় তার বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছে।

শুক্রবার বিবিসি ও আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ট্রাম্পের সাবেক এ উপদেষ্টার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

আইনজীবীরা জানিয়েছেন, কংগ্রেসের তদন্তের জন্য আদালতের নির্দেশনা না মানায় তিনি আইন লঙ্ঘন করেছেন। এ জন্য তার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। এর প্রত্যেকটির জন্য তার এক বছরের জেল হতে পারে। এর আগে গত বছর ট্রাম্পের আরেক সহযোগী সাবেক কৌশলবিদ স্টিভ ব্যাননের বিরুদ্ধে সংসদ (কংগ্রেস) অবমাননার অভিযোগ করা হয়েছিল।

বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে আদালতের বাইরে বের হয়ে নাভারো বলেন, এটি আমেরিকার জন্য দুঃখের দিন। আমি এ বিষয়ে সুপ্রিম কোর্টে আপিল করব।

তিনি বলেন, এটি আমাদের প্রজাতন্ত্রের ইতিহাসে প্রথম যে হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টাকে কথিত এমন অভিযোগের জন্য অভিযুক্ত করা হচ্ছে। অথচ আমাদের ৫০ বছরের বেশি সময় ধরে বিচার বিভাগের নীতি রয়েছে যে হোয়াইট হাউসের উপদেষ্টাদের কংগ্রেসেরে সামনে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। তা সত্ত্বেও এমন করা হয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছেন, দুদিন ধরে চলা চার ঘণ্টার যুক্তিতর্ক উপস্থাপন শেষে ১২ সদস্যের বিচারক বোর্ড তাকে এ মামলায় অভিযুক্ত করেছে।

নাভারোর আইনজীবীরা জানিয়েছেন, তারা ভুলে বিচারের মুখোমুখি হয়েচেন। এ রায় দেওয়ার পর আদালতের বাইরে বিচারকরা জনগণের বিক্ষাভ ও বাধার মুখে পড়েছেন।

এর আগে ট্রাম্পের বিরুদ্ধে সর্বশেষ নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে জর্জিয়ায় মামলা হয়। এ নিয়ে গত চার মাসের মধ্যে তৃতীয়বারের মতো ফৌজদারি অভিযোগে অভিযুক্ত পড়েন তিনি। ওই মামলায় ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা, সরকারি কাজে বাধা ও বাধা দেওয়ার চেষ্টা এবং জনগণের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টাসহ চারটি অভিযোগ আনা হয়। যেখানে ট্রাম্পসহ আরও ছয়জনকে অভিযুক্ত করা হয়। তবে তাদের নাম উল্লেখ করা হয়নি।

নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টাসহ সাবেক এ মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এ নিয়ে তিনটি মামলা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয় নথি বেআইনিভাবে নিজের কাছে রেখে দেওয়া এবং সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করার অভিযোগে দুটি মামলা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১০

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১১

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১২

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৪

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৫

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৬

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৭

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৮

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৯

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

২০
X