কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

কমলা হ্যারিসের রাষ্ট্রীয় সুবিধায় ট্রাম্পের হস্তক্ষেপ

কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত
কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের রাষ্ট্রীয় নিরাপত্তা সুবিধা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৯ আগস্ট) হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বিষয়টি চিঠির মাধ্যমে হ্যারিসকেও জানানো হয়েছে। খবর রয়টার্সের।

২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান। নির্বাচনী দৌড় থেকে বার্ধক্যজনিত কারণে জো বাইডেন সরে দাঁড়ালে ডেমোক্র্যাটরা হ্যারিসকে প্রার্থী হিসেবে মনোনীত করেছিল।

ক্ষমতার মেয়াদ শেষের পর রীতি অনুযায়ী কমলা হ্যারিস সিক্রেট সার্ভিস নিরাপত্তা সুবিধা ভোগ করছিলেন।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্টরা সাধারণত পদ ছাড়ার পর ছয় মাস পর্যন্ত সিক্রেট সার্ভিসের নিরাপত্তা পান। কিন্তু গত জানুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব ছাড়ার আগে হ্যারিসের নিরাপত্তা সুবিধা বাড়িয়ে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত করেছিলেন।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, ১ সেপ্টেম্বর থেকে হ্যারিসের অতিরিক্ত এই নিরাপত্তা সুবিধা বাতিল করা হবে। গত বৃহস্পতিবার একটি চিঠির মাধ্যমে হ্যারিসকে বিষয়টি জানানো হয়েছে।

হ্যারিসের জ্যেষ্ঠ উপদেষ্টা কিয়ার্স্টেন অ্যালেন চিঠির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে না বলে সিক্রেট সার্ভিসের প্রশংসা করে বলেন, ‘কমলা হ্যারিস সিক্রেট সার্ভিসের পেশাদারি, নিবেদিতভাবে দায়িত্ব পালন এবং নিরাপত্তার অটল প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞ।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১০

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১১

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১২

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৩

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৪

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৫

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৬

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১৭

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৮

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৯

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

২০
X