কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে সাংবাদিক ভিসার মেয়াদ না কমানোর অনুরোধ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বের ১০০টিরও বেশি আন্তর্জাতিক মিডিয়া সংস্থা যুক্তরাষ্ট্রে বিদেশি সাংবাদিকদের থাকার মেয়াদ কমানোর পরিকল্পনা বাতিলের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে। তাদের বক্তব্য, পরিকল্পিত পরিবর্তন মার্কিন ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে।

এএফপি জানায়, ১১৭টি স্বাক্ষরকারী সংস্থা এক যৌথ বিবৃতিতে বলেছে, ভিসার মেয়াদ কমানো ‘মার্কিন সংবাদ কাভারেজের পরিমাণ ও মান হ্রাস করবে’ এবং দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে।

এই আবেদন সমর্থন করেছে এএফপি, রয়টার্স, বিবিসি, এআরডি, এবিসি, গ্লোব অ্যান্ড মেইল, আইরিশ টাইমসসহ আন্তর্জাতিক ও জাতীয় সংবাদপত্র এবং প্রেস স্বাধীনতা সংস্থাগুলো।

ট্রাম্প প্রশাসন পরিকল্পনা করেছিল, সাধারণ সাংবাদিকদের জন্য ভিসা ২৪০ দিন, চীনা মিডিয়ার কর্মীদের জন্য ৯০ দিন এবং শিক্ষার্থী ভিসা চার বছরের মধ্যে সীমাবদ্ধ রাখা। বর্তমান নিয়ম অনুসারে সাংবাদিকরা পাঁচ বছর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে পারেন।

সংবাদ সংস্থাগুলো বলেছে, দীর্ঘ মেয়াদি ভিসা সাংবাদিকদের প্রয়োজনীয় অভিজ্ঞতা, বিশ্বস্ত নেটওয়ার্ক ও গভীর জ্ঞান অর্জনে সাহায্য করে। এতে মার্কিন নীতি, সংস্কৃতি ও নেতৃত্ব আন্তর্জাতিক দর্শকদের কাছে নির্ভুলভাবে পৌঁছে দিতে সহায়ক হয়।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১০

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১১

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৩

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৪

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৫

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৬

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৭

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৮

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৯

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

২০
X