স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়া সফরের আগে রোহিতের স্পষ্ট বার্তা

রোহিত শর্মা । ছবি : সংগৃহীত
রোহিত শর্মা । ছবি : সংগৃহীত

ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা নেটে ব্যাট হাতে ফিরেই বার্তা দিলেন, “আমি কোথাও যায়নি।” আসন্ন অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে ৩৮ বছর বয়সী এই ওপেনার প্রস্তুত হচ্ছেন নতুন করে।

অক্টোবরের ১৯ তারিখে পার্থে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ দিয়েই প্রায় আট মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন রোহিত। টেস্ট থেকে অবসর নিয়েছেন এর মধ্যেই, টি-টোয়েন্টি থেকেও বিদায় বলেছেন। ফলে তার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন উঠলেও ওয়ানডে ক্রিকেটে তিনি এখনো দৃঢ় অবস্থান জানাচ্ছেন।

সাম্প্রতিক এক ভিডিওতে নেটে ব্যাটিংয়ের ঝলক দেখান রোহিত। ক্যাপশনে লিখেছেন, “That felt good.” অর্থাৎ, দীর্ঘ বিরতির পর আবারও মাঠে নামার অনুভূতি ভাগ করে নিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমে গুঞ্জন চলছে, রোহিত ও বিরাট কোহলির জন্য এটাই হয়তো শেষ ওয়ানডে সিরিজ হতে পারে। এমনকি ২০২৭ সালের বিশ্বকাপে খেলতে চাইলে তাদের ঘরোয়া ক্রিকেটে ফিরে ‘বিজয় হজারে ট্রফি’ খেলতেও বলা হতে পারে। তবে সবকিছুর সিদ্ধান্ত নির্ভর করছে প্রধান নির্বাচক অজিত আগারকার এবং কোচ গৌতম গম্ভীরের ওপর।

২০২৩ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের ক্ষত এখনো তাজা রোহিতের মনে। তাই হয়তো আরও একবার আইসিসি টুর্নামেন্ট জয়ের সুযোগ নিয়েই বিদায় জানাতে চান তিনি।

এদিকে, আগামী ৩০ সেপ্টেম্বর কানপুরে ভারত ‘এ’ ও অস্ট্রেলিয়া ‘এ’ দলের মধ্যকার সিরিজ নিয়েও গুঞ্জন রয়েছে—রোহিত কি সেখানে খেলবেন ম্যাচ অনুশীলনের জন্য?

এ বছরের শুরুতেই রোহিত ও বিরাট টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। তার আগে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ফরম্যাটটি থেকেও সরে দাঁড়ান। তবে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ জয়ে তাদের অবদান ছিল অনন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১০

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১১

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১২

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৩

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৪

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৫

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৬

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৭

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৮

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৯

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

২০
X