কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আল্লাহর কাছে দোয়া করেন যেন জাকসু নির্বাচনটাও সুষ্ঠু হয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পুরোনো ছবি
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পুরোনো ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হওয়ার জন্য আল্লাহর কাছে সকলকে দোয়া করতে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনারা এখন আল্লাহর কাছে দোয়া করেন যেন জাহাঙ্গীরনগরের নির্বাচনটাও সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা ডাকসু নির্বাচন প্রসঙ্গে বলেন, অন্যবারের চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনেক ভালো হয়েছে।

তিনি বলেন, আইন-শৃঙ্খলাও ভালোভাবে চলছে। আগে হয়তো কিছুটা খারাপ ছিল আইন-শৃঙ্খলা পরিস্থিতি, তবে বর্তমানে ভালো আছে।

জাতীয় নির্বাচনে বিপুলসংখ্যক ফোর্স থাকবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৮০ হাজার সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, র‍্যাব, আনসার ও পুলিশ বাহিনী থাকবেই।

পাসপোর্ট অফিস পরিদর্শনের কারণ জানতে চাওয়া হলে উপদেষ্টা বলেন, পাসপোর্ট করতে আগে যে সময় লাগতো এখন তা অনেক কমিয়ে আনা হয়েছে। আরও কমিয়ে আনা যায় কি না তার জন্য কাজ চলছে। নাগরিক সেবাকেন্দ্র খোলা হয়েছে, আশা করছি নাগরিক সেবাকেন্দ্র থেকে মানুষ পাসপোর্ট পেতে পারেন। আর পাসপোর্ট সহজভাবে পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়া হয়েছে।

পাসপোর্ট অফিসে জনবল বৃদ্ধির বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর জনবলের দিকে নজর দেওয়া হয়েছে। তবে পাসপোর্ট অফিসে যেন জনবল ঘাটতি না থাকে সেজন্য ব্যবস্থা করা হচ্ছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তুরস্কে গ্রেপ্তার ১১৯

তিন দিন সাগরে ভেসে থাকার পর ৫ জন উদ্ধার

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

যে ৫ কারণে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে স্পেন

কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন? / বিশ্বকাপ ফাইনালের আলোচনায় এবার বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

পরিবেশবান্ধব রেলের এলিট ক্লাবে ভারত, চালু হলো প্রথম হাইড্রোজেন ট্রেন

যে ৪ সময়ে আয়াতুল কুরসি পাঠ করলে বেশি উপকার মেলে

কখন কোন নফল নামাজ পড়বেন? সঠিক নিয়ম জানুন

বিশ্বকাপে সমান গোল হলে কীভাবে নির্ধারিত হবে গোল্ডেন বুট? জানুন ফিফার নিয়ম

বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা টাকা পাচ্ছে বাংলাদেশ

১০

বিক্রম-১ / ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেটের সফল উৎক্ষেপণ

১১

ইসরায়েলি দখলদারদের হামলায় ফিলিস্তিনি কিশোর ফুটবলারের মৃত্যু

১২

বিশ্বকাপ উন্মাদনায় মগ্ন কালশী বস্তি, আনসারের ‘স্ট্রিট গোল চ্যালেঞ্জে’ মাতল শিশুরা

১৩

গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে লন্ডনে হাজারো মানুষের বিক্ষোভ

১৪

শেষ অনুশীলন ছাড়াই ফাইনালে নামছে স্পেন

১৫

‘এসডিজি-৩: সুস্বাস্থ্য ও কল্যাণ’ ক্যাটাগরিতে বাংলাদেশের ‘কান্ট্রি উইনার’ সুখী

১৬

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

১৭

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ / প্রসিকিউশনের হাতে হাসিনা-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 

১৮

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, আজই আবেদন করুন

১৯

মার্কিন সেনা হত্যায় জড়িত আইআরজিসির সদস্যদের লক্ষ্য করে হামলা

২০
X