কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, কী সিদ্ধান্ত হলো

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় লাঘামহীন হামলা চালাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক কোনো নীতিই দখলদারদের মানুষ হত্যা থেকে বিরত রাখতে পারছে না। এ নিয়ে উদ্বিগ্ন গোটা মুসলিম বিশ্ব। অপরদিকে যুক্তরাষ্ট্র একতরফাভাবে ইসরায়েলের কর্মকাণ্ড সমর্থন করে আসছে। সেই দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গাজা ইস্যু সমাধানের আশায় বৈঠক করেছেন মুসলিম দেশের নেতারা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আটটি আরব ও মুসলিম দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নেতারা অংশ নেন। এতে গুরুত্বপূর্ণ আলোচনা-সিদ্ধান্ত হয়েছে বলে শোনা যাচ্ছে। কিন্তু বিস্তারিত কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি। নির্ভরযোগ্য সূত্রও গণমাধ্যমকে বিস্তারিত জানাতে পারছে না।

আলজাজিরা জানায়, বৈঠকের ফলাফল নিয়ে ট্রাম্প ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। আর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের ‘ফলপ্রসূ’ বৈঠক হয়েছে। এর ফলাফলে তিনি ‘সন্তুষ্ট’।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে, বৈঠকে মুসলিম নেতাদের কাছে নিজের পরিকল্পনা উপস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিকল্পনায় গাজার যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং হামাসবিহীন একটি নতুন শাসনব্যবস্থা প্রতিষ্ঠার রূপরেখা তুলে ধরা হয়েছে।

এদিকে জাতিসংঘের অধিবেশনে প্রায় সব নেতা গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছেন। ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা তার ভাষণে গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং ক্যারিবীয় অঞ্চলে মার্কিন হামলার নিন্দা জানান। জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহও তার ভাষণের বেশিরভাগ অংশ ফিলিস্তিনিদের দুর্দশার ওপর আলোকপাত করেন। উল্লেখ করেন, ইসরায়েলের অন্যায়গুলো কয়েক দশক ধরে চলে আসছে।

কিন্তু ট্রাম্প তার ভাষণে গাজার ভয়ানক মানবিক সংকটের কথা উল্লেখ করেননি। বরং পশ্চিমা দেশগুলোর সমালোচনায়ও তিনি ব্যস্ত ছিলেন। ট্রাম্প বলেন, পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হামাসকে পুরস্কারে শামিল। এতে সমস্যা সমাধান না হয়ে যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে বলে তিনি মন্তব্য করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

১০

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

১১

পাকিস্তানের সিরিজ জয়

১২

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১৩

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১৪

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৫

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৬

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৭

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৮

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৯

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

২০
X