কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ

লেক পুনঃখনন ও সবুজায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান

উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড়ে অনুষ্ঠিত মানববন্ধন অনুষ্ঠিত। ছবি : কালবেলা
উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড়ে অনুষ্ঠিত মানববন্ধন অনুষ্ঠিত। ছবি : কালবেলা

উত্তরার বিভিন্ন খাল ও লেকের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে লেক পুনঃখনন, সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিতে প্রশাসন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের বিএনপি নেতা মুহাম্মদ আফাজ উদ্দিন।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী জলাশয় পরিষ্কার কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড়ে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পুনঃখননের দাবি জানিয়ে আফাজ উদ্দিন বলেন, উত্তরার বিভিন্ন খাল ও লেকের দুই পাশে অবৈধ দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়েছে, যা লেকগুলোর সৌন্দর্য নষ্ট করছে এবং পরিবেশের জন্য হুমকি তৈরি করছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে লেক পুনঃখনন, সবুজায়ন ও সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নিতে হবে। ক্ষুদ্র হকারদের তালিকা করে বিকল্প জায়গায় বসার ব্যবস্থা করুন, আমরা হকারদের বিরুদ্ধে নই।

এলাকাবাসীর দুর্ভোগের কথা উল্লেখ করে মানববন্ধনে তিনি অভিযোগ করেন, উত্তরার ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে সামান্য বৃষ্টিতেই তুরাগ, খিলক্ষেত, দক্ষিণখান, উত্তরখানসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিশেষ করে উত্তরা ১০, ১২, ১৩ ও ১৫ নম্বর সেক্টরের লেক ও ড্রেনগুলো আবর্জনায় ভরে গিয়ে স্থানীয়দের দুর্ভোগ বাড়াচ্ছে।

বিএনপির পরিচ্ছন্নতা কর্মসূচির কথা জানিয়ে দলের মহানগর উত্তর শাখার এই যুগ্ম আহ্বায়ক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে বিশ্বে নজির স্থাপন করেছিলেন। এরই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে খাল-নালা ও লেক পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচি চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, উত্তরার লেকগুলোর পাশে বনায়ন ও সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নিয়ে আমরা পরিবেশবান্ধব আবাসিক এলাকা তৈরি করতে চাই। এ জন্য সরকারের প্রতি আহ্বান, সরকারি প্রকল্প হাতে নিয়ে লেক খনন ও সবুজায়ন কার্যক্রমকে আরও গতিশীল করুন।

মানববন্ধনে ঢাকা-১৮ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় জনগণ অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X