কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

গ্রেপ্তারের ভয়ে ইউরোপের আকাশসীমা এড়িয়ে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পথে ইউরোপের বেশিরভাগ আকাশসীমা এড়িয়ে গেছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কারণে তিনি এ সিদ্ধান্ত নেন।

আই২৪ নিউজের কূটনৈতিক প্রতিবেদক আমিচাই স্টেইনের তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর বিমানের রুটে কেবল গ্রিস ও ইতালির আকাশসীমা ব্যবহার করা হয়। ফ্রান্সের আকাশসীমা এড়িয়ে যাওয়া হয়, কারণ গাজা যুদ্ধ নিয়ে প্যারিস ও তেলআবিবের মধ্যে উত্তেজনা চলছে।

২০২৪ সালের নভেম্বরে আইসিসি গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

নেতানিয়াহু বৃহস্পতিবার সকালে তেলআবিব থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন। তিনি জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে বক্তব্য দেবেন এবং আগামী সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নেতানিয়াহু জানান, তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর নেতাদের কঠোর সমালোচনা করবেন। গত সপ্তাহে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও বেলজিয়ামসহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এখন পর্যন্ত জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৫৯টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

এদিকে, গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর চলমান হামলায় অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত ৬৫ হাজার ৪০০-রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশ নারী ও শিশু। টানা হামলায় গাজা এখন কার্যত বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১০

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

১১

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

১২

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

১৩

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

১৪

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

১৫

সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

১৬

হারানো সিংহাসন ফিরে পেল ভারত

১৭

সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপে, ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য

১৮

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

১৯

জোরপূর্বক স্কুল শিক্ষিকার জমি দখল, থানায় অভিযোগ

২০
X