কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কোনো বিকল্প প্রক্রিয়ায় নির্বাচন হবে না : ডা. ডোনার

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. ফরহাদ হালিম ডোনার। ছবি : কালবেলা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. ফরহাদ হালিম ডোনার। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, সামনের নির্বাচন নিয়ে অনেকেই অনেক কথা বলেন। তবে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন- কোনো বিকল্প প্রক্রিয়ায় নির্বাচন হবে না। অবশ্যই একটি নিরপেক্ষ নির্বাচন হতে হবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডুয়েট এক্স জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশনের (ডেজা) নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পক্ষ থেকে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করা হয়।

ডোনার বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কারভাবে বলে দিয়েছেন। কোন জায়গায় কী অবস্থা হবে, নির্বাচন হবেই, পিআর বলেন, আর অন্য সিস্টেম বলেন, এগুলো কিছুই হবে না। অবশ্যই একটা নিরপেক্ষ নির্বাচন হবে। পুরো জাতি চাচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন।

প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আমাদের কিছু পদ্ধতি আছে। স্বচ্ছ ব্যক্তি যাদের মধ্যে দুর্নীতির কোনো স্পর্শ নাই এবং গত ১৭ বছরে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, ওই ধরনের লোককে দল বাছাই করে মনোনয়ন দেবে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিএনপি নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম, বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, ডেজার সভাপতি প্রকৌশলী রুহুল আমিন, সাধারণ সম্পাদক প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নু এবং সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মহব্বত হোসেন উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X