মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার

পুলিশের হাতে গ্রেপ্তার কবিরাজ। ছবি : কালবেলা
পুলিশের হাতে গ্রেপ্তার কবিরাজ। ছবি : কালবেলা

নওগাঁর মান্দায় দুই শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সাভার আলী কবিরাজ (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর পেট ব্যথার কারণে তার এক সহপাঠীকে সঙ্গে নিয়ে সাভার আলীর ভেষজ ওষুধের দোকানে যায়। ছাত্রীকে পেট পরীক্ষার কথা বলে কবিরাজ গোপন কক্ষে নিয়ে কৌশলে ধর্ষণ করে। এ সময় তার সহপাঠীকে বাইরের চেম্বারে বসিয়ে রাখা হয়েছিল।

পরে ‘কী অসুখ হয়েছে, তা বলার কথা বলে’ অন্যজনকেও আধা ঘণ্টার ব্যবধানে ধর্ষণ করে। লোকলজ্জার ভয়ে তারা ঘটনাটি গোপন রাখে। পরে বিষয়টি পরিবারের লোকজনকে জানায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা দোকানে হামলা চালিয়ে কবিরাজকে মারধর করে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কবিরাজকে থানায় নিয়ে যায়।

মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন, শিশু দুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই শিশুর পরিবার থানায় পৃথক মামলা করেছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে কবিরাজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১১

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১২

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৩

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৪

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৫

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১৬

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১৭

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১৮

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৯

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

২০
X