কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়েছে বছরের সবচেয়ে বড় সনি পণ্যের প্রদর্শনী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকায় বছরের সবচেয়ে বড় সনি পণ্যের প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায়।

সনি এক্সপো ২০২৫ সর্বসাধারণের জন্য উন্মুক্ত, মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের বাজারজাত হওয়া সনির সর্বশেষ মডেলের টিভি– ব্রাভিয়া ফাইভ, ব্রাভিয়া টু মার্ক টু, কিউ-ডি ওলেড এইট মার্ক টু, সাউন্ড বার– ব্রাভিয়া থিয়েটার সিস্টেম সিক্স, ব্রাভিয়া থিয়েটার বার সিক্স, সাউন্ড সিস্টেম– আল্ট ফিল্ড থ্রি, ফিল্ড ফাইভ ও আল্ট মাইক এবং নতুন মডেলের এএনসেভেন নেকবেন্ড হেডফোনের প্রদর্শনী, এক্সপেরিয়েন্স এবং ক্রয়ের বিশেষ সুযোগ।

এই মেলা থেকে পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতারা পাচ্ছেন সবচেয়ে সুলভ মূল্য, সঙ্গে লেটেস্ট মডেলের সাউন্ড সিস্টেম– বার সিক্স, লেটেস্ট মডেলের হেডফোন– এএনসেভেন নেকবেন্ড, স্মার্ট এন্ড্রয়েড এয়ার মাউসসহ বাহারি উপহার জেতার সুযোগ। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া সনি এক্সপো ২০২৫ শেষ হবে শনিবার রাতে, প্রতিদিন খোলা থাকছে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

সনি পণ্যের প্রদর্শনীটির আয়োজন করেছে বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা বিপণনকারী প্রতিষ্ঠান সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, দেশব্যাপী পরিচিতি সনি-স্মার্ট নামে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে কেক কেটে যৌথভাবে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএমডিসি সনি সাউথ ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট বে জি হুন এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় সনি ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, সনি-স্মার্টের পরিচালক মো. তানভীর হোসেন, হেড অব সেলস ও মহাব্যবস্থাপক মো. সারোয়ার জাহান চৌধুরী, হেড অব মার্কেটিং ও উপ-মহাব্যবস্থাপক আজাদ রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং সনি-স্মার্টের বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। দেশের বাজারে বিশ্বের প্রায় ১০০টিরও অধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনির ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিসেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

সর্বদা জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, সঙ্গে জেনুইন কেয়ার আর জেনুইন প্যাশনের নিশ্চয়তা প্রদান করে ইতোমধ্যে দেশের ইলেকট্রনিকস ক্রেতাদের অন্যতম একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিয়েছে সনি-স্মার্ট। বর্তমানে সারা দেশে ৩০টি নিজস্ব শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জি-ফাইভ নিশ্চয়তায় পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১০

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১১

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১২

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৩

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৪

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৫

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৬

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৭

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৮

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৯

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২০
X