কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-৭ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর গণসংযোগ

কামরাঙ্গীরচর এলাকায় কয়েক হাজার নেতাকর্মী সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন আব্দুর রহমান। ছবি : কালবেলা
কামরাঙ্গীরচর এলাকায় কয়েক হাজার নেতাকর্মী সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন আব্দুর রহমান। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা-৭ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং দলের কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান কামরাঙ্গীরচরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুমা কামরাঙ্গীরচর ছাতা মসজিদ থেকে শুরু হয়ে কয়েক হাজার নেতাকর্মী সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি।

গণসংযোগ শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, স্বাধীনতার পর থেকে দেশে অনেকবার ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠায় বারবার তারা ব্যর্থ হয়েছে। নিজেদের পকেট ভারি করেছে। ক্ষমতা টিকিয়ে রাখতে পেশীশক্তির ব্যবহার করেছে। আমরা কথা দিচ্ছি, আপনারা যদি ইসলামের ওপর আস্থা রাখেন তবে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় খাদেম হয়ে কাজ করব ইনশাআল্লাহ। এ সময় তিনি ঢাকা-৭ আসনের সর্বস্তরের জনগণের প্রতি আব্দুর রহমানকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।

ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুর রহমান বলেন, আমাকে পীর সাহেব চরমোনাই ঢাকা-৭ আসনের জন্য মনোনীত করেছেন। আমি মানুষের খাদেম হতে চাই।

গণসংযোগে আরও অংশ নেন ইসলামী যুব আন্দোলনের সহকারী সেক্রেটারি মাওলানা ইলিয়াছ হাসান, মাওলানা মামুনুল হক আজহারী, মুফতি ওমর ফারুক, মাওলানা আব্দুর রহমান বেতাগীসহ কামরাঙ্গীরচর থানা নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১০

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১১

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১২

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১৩

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

১৪

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

১৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

১৬

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

১৭

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

১৮

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

১৯

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

২০
X