কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৬:৫৯ এএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৭:২৪ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের ১৩ কোম্পানির ওপর ইয়েমেনি বিদ্রোহীদের নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চার মাসের যুদ্ধবিরতি ভেঙে ১৩টি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইয়েমেনের হুতি আন্দোলন (আনসারআল্লাহ)।

মঙ্গলবার সানায় হুতি-নিয়ন্ত্রিত হিউম্যানিটারিয়ান অপারেশনস কো-অর্ডিনেশন সেন্টারের এক বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞার তালিকায় ১৩ কোম্পানির পাশাপাশি ৯ ব্যক্তি ও দুটি জাহাজকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত মে মাসে ওয়াশিংটন ও হুতিদের মধ্যে হামলা বন্ধে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল। তবে চলতি সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্র হুতিদের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ইয়েমেনে ইরান-ঘনিষ্ঠ গোষ্ঠীর বিরুদ্ধে সবচেয়ে বড় মার্কিন পদক্ষেপ বলে উল্লেখ করেন।

মার্কিন ট্রেজারি জানিয়েছিল, ওই নিষেধাজ্ঞায় ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং চারটি জাহাজ অন্তর্ভুক্ত ছিল। এদের বিরুদ্ধে অভিযোগ—অর্থ সংগ্রহ, চোরাচালান ও হামলায় সম্পৃক্ত থাকা। এতে কিছু চীনা কোম্পানিও ছিল, যারা হুতিদের সামরিক সরঞ্জাম সরবরাহে জড়িত বলে দাবি করা হয়।

২০২৩ সালের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে, হুতিরা লোহিত সাগরে বাণিজ্যপথে বিঘ্ন ঘটাচ্ছে। তারা শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশেষ করে ইসরায়েল-সম্পৃক্ত জাহাজগুলোর ওপর। হুতিদের দাবি, এসব হামলা গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে প্রতিশোধ ও ফিলিস্তিনিদের সমর্থনে চালানো হচ্ছে। সূত্র : শাফাক নিউজ।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X