স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না বুলবুল-ফাহিমের, করতে হবে নির্বাচন

আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। ছবি : সংগৃহীত
আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। ছবি : সংগৃহীত

বিসিবি নির্বাচনের ঢাকা বিভাগ যেন হয়ে উঠল সবচেয়ে উত্তেজনাপূর্ণ অঙ্গন। একসময় মনে হচ্ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ডে ঢুকে পড়বেন দুই হেভিওয়েট প্রার্থী—আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। কিন্তু শেষ মুহূর্তে বদলে গেল সমীকরণ। আপিলে টিকে গেছেন তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। ফলে দুই সাবেক ক্রিকেটারের পথ এখন আর মসৃণ থাকল না, ভোটের লড়াই পেরিয়েই বোর্ডে আসতে হবে তাদের।

ঢাকা বিভাগ থেকে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত হবেন দুজন পরিচালক। সেই দুই আসনের জন্য এখন লড়বেন সরকারের সমর্থনপুষ্ট প্যানেলের সম্ভাব্য সভাপতি প্রার্থী বুলবুল, হাই প্রোফাইল ফাহিম এবং জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর রেদুয়ান। ত্রিমুখী এই লড়াইয়ে শেষ পর্যন্ত কারা হাসবেন, তা এখন সবচেয়ে বড় কৌতূহল।

উল্লেখ্য, সমর্থনকারী কাউন্সিলরের স্বাক্ষর অসঙ্গতির কারণে রেদুয়ানের মনোনয়ন প্রথমে বাতিল করেছিল নির্বাচন কমিশন। তবে সোমবার আপিল করার পর মঙ্গলবার শুনানিতে তা বৈধ ঘোষণা করা হয়। ভোটার নম্বর ১৬ হিসেবে তার প্রার্থিতা এখন আনুষ্ঠানিকভাবে বহাল। একইভাবে বৈধতা ফিরে পেয়েছেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার হাসিবুল আলমও।

অন্যদিকে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার মেহেদি হাসান পুলক, রংপুরের হাসানুজ্জামান এবং চাঁদপুরের শওকত হোসেন আপিলে সফল হননি। তাদের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন। কমিশনের ব্যাখ্যা, প্রতিদ্বন্দ্বীদের আপত্তি টিকে যাওয়ায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

সব মিলিয়ে, ঢাকা বিভাগে নির্বাচন ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। যেখানে বুলবুল-ফাহিমের একক আধিপত্যের আশা ভেস্তে দিয়ে বৈধতা ফিরে আসা রেদুয়ান লড়াইটা করে তুলেছেন জমজমাট। এখন দেখার বিষয়—ভোটের বৈতরণী পেরিয়ে কারা জায়গা করে নেন বিসিবির নতুন বোর্ডে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

১০

রহস্যময় পাকিস্তান সফরে নাজনীন নীহা

১১

ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা স্থাপনের পরিকল্পনা

১২

নিজের চরকায় তেল দাও, কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

১৩

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

১৪

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

১৫

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

১৬

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

১৭

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

১৮

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৯

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

২০
X