কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ এএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, নিহত অন্তত ২৬

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে (বাংলাদেশ সময় রাত ৮টা) রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। এতে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পরিস্থিতি মোকাবিলায় সেবুসহ একাধিক শহর ও পৌরসভায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে, দেশটির পালোমপন শহরের পশ্চিমে। ভূমিকম্প এতটা অগভীর হওয়ায় কম্পনের তীব্রতা আশপাশের এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ভিসায়ান দ্বীপপুঞ্জজুড়ে পাঁচ লাখেরও বেশি মানুষ প্রবল কম্পন অনুভব করেছেন বলে অনুমান করছে মার্কিন জরিপ সংস্থা। সেখানকার অনেক এলাকায় ঘরবাড়ি কেঁপে ওঠে, মানুষ দৌড়ে বাইরে বেরিয়ে আসে।

সবচেয়ে তীব্র কম্পন অনুভূত হয়েছে সেবু ও লেইতে দ্বীপের উত্তরাঞ্চলে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক চিত্র জানা যায়নি, তবে জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে কাজ শুরু করেছে। তবে যোগাযোগ ব্যবস্থা ও কর্মী সংকটে উদ্ধারকারীদের বেগ পেতে হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X