স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০২:২৫ এএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৭:৫২ এএম
অনলাইন সংস্করণ

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

গোল করা থামছেই না এমবাপ্পের। ছবি : সংগৃহীত
গোল করা থামছেই না এমবাপ্পের। ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কাজাখস্তানের ক্লাব কায়রাত আলমাতির মাঠে নামার আগেই ম্যাচের ফেভারিট ছিল রিয়াল মাদ্রিদ। তবে প্রত্যাশা ছাড়িয়ে গেছে দলটির পারফরম্যান্স। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিকে ৫-০ গোলের বড় জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। দলের অন্য গোলগুলো করেছেন এদুয়ার্দো কামাভিঙ্গা ও ব্রাহিম দিয়াজ।

ডার্বিতে পরাজয়ের পর সমালোচনার মুখে থাকা মাদ্রিদ কোচ জাবি আলোনসোর জন্য এই জয় ছিল খানিকটা স্বস্তির। শুরুতে কিছুটা অস্বস্তি নিয়ে খেললেও ধীরে ধীরে খেলায় নিয়ন্ত্রণ নেয় মাদ্রিদ। কায়রাত আক্রমণে উঠলেও রিয়ালের রক্ষণ ভাঙতে পারেনি।

প্রথমার্ধে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। এরপর দুর্দান্ত এক গতিময় আক্রমণ থেকে দ্বিতীয় গোল করেন তিনি। আর্দা গুলের সৃজনশীল পাস ও রদ্রিগোর গতিময় দৌড় বারবার ভুগিয়েছে প্রতিপক্ষকে। দ্বিতীয়ার্ধে রদ্রিগোর দুর্দান্ত মুভমেন্ট কাজে লাগিয়ে এমবাপ্পে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক।

শেষ সময়ে বদলি হিসেবে নামা কামাভিঙ্গা ও ব্রাহিম দিয়াজ বাকি দুই গোল করে ব্যবধান আরও বড় করেন। ম্যাচে গুলেরও নজর কাড়েন নিখুঁত পাসিংয়ে, যিনি আক্রমণে এমবাপ্পের সেরা সঙ্গী হয়ে উঠছেন।

মোটের ওপর রিয়াল মাদ্রিদকে খুব বেশি কষ্ট করতে হয়নি। প্রতিপক্ষ শুরুতে কিছুটা আক্রমণাত্মক থাকলেও ম্যাচের বাকি অংশে তারা কার্যত অসহায় ছিল। দুই ম্যাচে দুটি জয় নিয়ে গ্রুপ পর্বে শক্ত অবস্থানে পৌঁছে গেছে স্প্যানিশ জায়ান্টরা। আর এই জয়ে এমবাপ্পে প্রমাণ করেছেন কেন, তিনি রিয়ালের সবচেয়ে নির্ভরযোগ্য ফরোয়ার্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১০

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১১

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১২

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৩

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৪

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৫

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৬

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৭

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৮

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৯

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

২০
X