স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০২:৪২ এএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড । গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড । গ্রাফিক্স : কালবেলা

নারী ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২ অক্টোবর। তবে লড়াই শুরুর আগেই টাইগ্রেস শিবিরে এসেছে দুঃসংবাদ। দলের প্রধান কোচ সারোয়ার ইমরান মাইনর স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ নারী দলের সঙ্গে থাকা বিসিবির এক কর্মকর্তা মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘গতকাল কোচ সামান্য ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। বর্তমানে তিনি আগের থেকে ভালো আছেন এবং হাসপাতাল থেকেও রিলিজ পেয়েছেন। এখনো ঠিক হয়নি তিনি বিশ্বকাপে দলের সঙ্গে থাকবেন নাকি দেশে ফিরে যাবেন।’

সারোয়ার ইমরান । ছবি : সংগৃহীতরোববার অসুস্থ হয়ে পড়ার পরই কোচকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, এটি ছিল মাইল্ড স্ট্রোক। আপাতত শারীরিক অবস্থার উন্নতি হলেও তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে সারোয়ার ইমরানকে বাংলাদেশ নারী দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার কোচিংয়েই দল বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স করে ওয়েস্ট ইন্ডিজকে বিদায় দিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়।

বিশ্বকাপ শুরুর প্রাক্কালে এ ঘটনা বাংলাদেশ শিবিরে কিছুটা শঙ্কা তৈরি করেছে। তবে বিসিবির আশা, দ্রুত সুস্থ হয়ে কোচ ইমরান আবার দলের সঙ্গে যোগ দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সোহেলকে বাঘের খাঁচায় ছেড়ে দিন’

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দিপুমণি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১০

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১১

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১২

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৩

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৪

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৫

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৬

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৭

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৮

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৯

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

২০
X