কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ এএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৮:০৫ এএম
অনলাইন সংস্করণ

যে কোনো সময় মার্কিন হামলার আশঙ্কা, কী করবেন মাদুরো?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক হামলার আশঙ্কা দেখা দিলে তিনি জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত। খবর আলজাজিরার।

যুক্তরাষ্ট্র সম্প্রতি মাদকবাহী সন্দেহে ভেনেজুয়েলার কয়েকটি নৌকা লক্ষ্য করে হামলা চালিয়েছে, এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, যে কোনো সময় যুক্তরাষ্ট্র বড় ধরনের অভিযান শুরু করতে পারে।

সোমবার মাদুরো জানান, আজ থেকে পরামর্শ প্রক্রিয়া শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী ভেনেজুয়েলার জনগণ শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে যদি আমেরিকার সাম্রাজ্যবাদ সামরিক হামলা চালায়, তবে জরুরি অবস্থা জারি করবে ভেনিজুয়েলা।

একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় যুদ্ধজাহাজ, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ও এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করেছেন। পুয়ের্তো রিকোতেও মোতায়েন করা হয়েছে যুদ্ধবিমান।

সাম্প্রতিক সময়ে ক্যারিবীয় অঞ্চলে এটিই সবচেয়ে বড় মার্কিন সামরিক উপস্থিতি। ট্রাম্প প্রকাশ্যে দাবি করেছেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবেই এই মোতায়েন। মার্কিন বাহিনী এরই মধ্যে আন্তর্জাতিক জলসীমায় ৩টি ছোট নৌকা ধ্বংস করেছে। ওয়াশিংটন বলছে, নৌকাগুলো মাদক পাচারের কাজে ব্যবহৃত হচ্ছিল। কিন্তু ভেনেজুলেয়া বলছে, এটি আসলে তাদের বিরুদ্ধে ‘অঘোষিত যুদ্ধ’।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১০

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১১

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১২

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৪

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৫

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৬

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৭

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৮

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৯

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

২০
X