কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৪:৪৪ এএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৮:০৪ এএম
অনলাইন সংস্করণ

দাড়ি রাখা, অগোছালো পোশাক আর মেনে নেওয়া হবে না : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, ‘মোটা জেনারেল’ ও নানা কর্মসূচির কারণে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে দুর্বল হয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যেসব কমান্ডার তার নীতি মানতে রাজি নন, তাদের উচিত সম্মানজনকভাবে পদত্যাগ করা।

মঙ্গলবার ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে এক অনুষ্ঠানে হেগসেথের সঙ্গে যোগ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি সেনা কর্মকর্তাদের উদ্দেশে বলেন, যুক্তরাষ্ট্রের শহরগুলোকে সেনাদের জন্য ‘প্রশিক্ষণ মাঠ’ হিসেবে ব্যবহার করা যেতে পারে।

হেগসেথ বলেন, সেনাবাহিনীতে ফিটনেস টেস্ট এখন থেকে পুরুষদের মানদণ্ডে হবে। দাড়ি রাখা বা অগোছালো পোশাক আর মেনে নেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, বৈচিত্র্য ও বৈষম্যবিরোধী কর্মসূচি সেনা কর্মকর্তাদের ভয়ের মধ্যে রেখেছে।

ট্রাম্পও তার ভাষণে বৈচিত্র্য উদ্যোগের বিরোধিতা করে বলেন, সবকিছু মেধার ভিত্তিতে হবে, রাজনৈতিক কারণে কারও জায়গা দখল মেনে নেওয়া হবে না।

সেনাদের উদ্দেশে তিনি বলেন, আমি তোমাদের সঙ্গে আছি, শতভাগ সমর্থন দিচ্ছি।

ডেমোক্র্যাটরা এই অনুষ্ঠানকে তীব্রভাবে সমালোচনা করেছে। তাদের অভিযোগ, এভাবে দলীয় রাজনীতি সেনাবাহিনীতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের অরাজনৈতিক সেনা ঐতিহ্যকে ক্ষতিগ্রস্ত করবে।

অনুষ্ঠানে কয়েকশ জেনারেল ও অ্যাডমিরাল উপস্থিত থাকলেও পরিবেশ ছিল অস্বাভাবিকভাবে নীরব। ট্রাম্প ও হেগসেথের বক্তব্যের সময় অনেক কর্মকর্তা কোনো প্রতিক্রিয়া দেখাননি।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X