কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৪:১১ এএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৭:২৯ এএম
অনলাইন সংস্করণ

গাজামুখী নৌবহর থেকে সরে দাঁড়াল ইতালি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় সহায়তা নিতে যাওয়া আন্তর্জাতিক নৌ-অভিযান ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে সরে গেছে ইতালি। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজার উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে পৌঁছালে ইতালীয় যুদ্ধজাহাজ আর বহরটির সঙ্গে থাকবে না। এতে অংশগ্রহণকারীরা ইসরায়েলি হামলার মুখে আরও ঝুঁকিতে পড়বেন। খবর রয়টার্সের

৪০টির বেশি নৌকা ও পাঁচ শতাধিক যাত্রী নিয়ে গঠিত এ বহরে আছেন সংসদ সদস্য, আইনজীবী, সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ বিভিন্ন দেশের মানুষ। তাদের লক্ষ্য—ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো।

ইতালি ফ্লোটিলাকে সাইপ্রাসে থেমে সহায়তা পাঠানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু সংগঠকরা তা প্রত্যাখ্যান করে বলেছে, আমাদের যাত্রা চলবেই।

গত সপ্তাহে গ্রিস উপকূলে বহরটি ড্রোন হামলার শিকার হয়। ফ্লোটিলা সদস্যরা ইসরায়েলকে দায়ী করলেও তেলআবিব তা অস্বীকার করেছে। তবে ইসরায়েল স্পষ্ট জানিয়েছে, যে কোনো মূল্যে তারা গাজায় পৌঁছানো ঠেকাবে।

ফ্লোটিলার ইতালীয় মুখপাত্র মারিয়া এলেনা দেলিয়া বলেন, আজ রাতেই ইসরায়েল আমাদের আক্রমণ করতে পারে। ইতালির প্রতিরক্ষামন্ত্রীও মনে করছেন, নৌবহরটি থামিয়ে সদস্যদের আটক করা হবে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ফ্লোটিলা বন্ধের আহ্বান জানিয়েছেন। আর পোপ লিও যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় অভিযান চালাচ্ছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X