বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কত পেলে পাস, জানাল এনটিআরসিএ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ পরীক্ষার নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরীক্ষায় প্রার্থীদের এমসিকিউ অংশে অন্তত ৮০ নম্বর অর্জন করতে হবে। কেবল তখনই তাদের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ধরা হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, নিবন্ধন পরীক্ষা নিয়ে একটি প্রস্তাবনা ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবনায় বলা হয়েছে, মাদ্রাসার ক্ষেত্রে পরীক্ষায় ১৪০ নম্বরের সাবজেক্টিভ এবং ৬০ নম্বরের জেনারেল (বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান) অংশ থাকবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রার্থীদের মোট অন্তত ৮০ নম্বর পেতে হবে। তবে সাবজেক্টিভ ও জেনারেল অংশে আলাদাভাবে ৪০ করে পেলেই হবে না, দুই অংশ মিলিয়ে সর্বনিম্ন ৮০ নম্বর অর্জন করলেই উত্তীর্ণ ধরা হবে।

তিনি বলেন, ১৮তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে ৬০ হাজার ৫২১ জন প্রার্থী নিবন্ধন সনদ অর্জন করেছেন। এর মধ্যে ১৭তম ও ১৮তম নিবন্ধন পরীক্ষার প্রার্থীদের আবেদনের ভিত্তিতে ৪১ হাজার ৬২৭ জনকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে। ইতিমধ্যে তাদের মধ্যে ৩৬ হাজার ৩৪৩ জন দায়িত্ব গ্রহণ করেছেন।

কর্মশালায় আরও জানানো হয়, একটি বিশেষ ও মোট ১৮টি নিবন্ধন পরীক্ষার মাধ্যমে ৭ লাখ ৩৭ হাজার ২৯৬ জনকে শিক্ষক নিবন্ধন সনদ দেওয়া হয়েছে। সনদপ্রাপ্তদের বিষয়ভিত্তিক জাতীয় মেধাতালিকা এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ পর্যন্ত আয়োজিত ১৯টি নিবন্ধন পরীক্ষায় মোট প্রার্থী ছিলেন এক কোটি ১৭ লাখ ৪৯ হাজার ২৯৬ জন। এর মধ্যে উত্তীর্ণদের মধ্যে প্রথম থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এক লাখ ৭৭ হাজার ৫৭১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

শুনলেন না কেবিন ক্রুর কথা / মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X