কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

এবার সংসদে বাইডেনের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : পিটিআই
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : পিটিআই

এবার যুক্তরাষ্ট্রের সংসদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনেরে বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব করা হয়েছে। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার কেভিন ম্যাকক্যারর্থি অভিশংসন প্রস্তাব করেছেন। দেশটির সরকারের পতন এড়াতে আইনপ্রণেতারা বিভক্ত হয়ে এমন প্রস্তাব করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ম্যাকক্যারর্থি সাংবাদিকদের বলেন, আমি হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্যদের কাছে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব করেছি।

রয়টার্স জানিয়েছে, ম্যাকক্যারর্থির দল এর আগে ডেমোক্র্যাট দলের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে দুবার অভিশংসন প্রস্তাব করেছিলেন। ২০১৯ এবং ২০২১ সালে তার বিরুদ্ধে দুবার অভিশংসন প্রস্তাব করছেন। তবে দু’বারই এ প্রস্তাব থেকে খালাস পান তিনি।

বাইডেন ২০২৪ সালের আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলের পক্ষ থেকে প্রার্থী হবেন। তবে নির্বাচনকে সামনে রেখে তার সংসদে অবস্থান ক্রমেই ক্ষুণ্ন হচ্ছে। তার বিরুদ্ধে ২০০৯ থেকে ২০১৭ সালে ভাইস প্রেসিডেন্ট থাকাকালে ছেলে হান্টার বাইডেনকে ব্যবসায়িক সুবিধায় লাভবান হওয়ার অভিযোগ করা হয়েছে। তবে সংসদে এ অভিযোগের ব্যাপারে প্রমাণ পেশ করা হয়নি।

গত মাসের এক প্রতিবেদন অনুসারে, বাইডেনপুত্রের এক ব্যবসায়িক সহযোগী বলেন, তার বাবা ভাইস প্রেসিডেন্ট থাকাকালে হান্টার ক্ষমতার অপব্যবহার করেছিলেন।

হোয়াইট হাউস জানিয়েছে, এ অভিযোগের কোনো ভিত্তি নেই। এমন অভিশংসনের অভিযোগ করে রিপাবলিকানদের কাছে বাইডেনকে উপহাস করা হয়েছে।

এর কয়েক দিন আগে বাইডেনের সমালোচনা করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১০ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বাইডেনকে ‘পাগল ও অযোগ্য’ বলে মন্তব্য করেন তিনি।

ট্রাম্প লেখেন, জো বাইডেন একসঙ্গে দুটি বাক্য বলতে পারেন না। তিনি দেশের সীমান্ত খুলে দেওয়ার যে বিপর্যয় সিদ্ধান্ত নিয়েছেন তা আমাদের এক সময়ের মহান যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ও ক্ষতিকারক সিদ্ধান্ত হবে। এ ধরনের অনুপ্রবেশ অবিলম্বে বন্ধ করতে হবে।

বাইডেনকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘আমাদের দেশকে এমন একজন মানুষ ধ্বংস করছে যার মননশক্তি, চিন্তাচেতনা ও আইকিউ একজন প্রথম শ্রেণির শিক্ষার্থীর সমান।’

বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে এটুকু বলেই থামেননি ট্রাম্প। তিনি আরও লেখেন, ‘তিনি (বাইডেন) নির্বোধ ও অযোগ্য। তিনি পাগল হয়ে গেছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

১০

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

১১

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

১২

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

১৩

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

১৪

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

১৫

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

১৬

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

১৭

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

১৮

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

১৯

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

২০
X