কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০১:১৬ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে আছড়ে পড়ল হেলিকপ্টার, সবার অবস্থা আশঙ্কাজনক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মহাসড়কের ওপর একটি মেডিকেল হেলিকপ্টার আছড়ে পড়েছে। এতে চালকসহ তিনজন ক্রু গুরুতর আহত হয়েছেন।

রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে স্যাক্রামেন্টো শহরের হাইওয়ে ৫০-এর অন্তর্গত ৫৯ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্যাক্রামেন্টো ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন জাস্টিন সিলভিয়া জানান, বিধ্বস্ত হেলিকপ্টারটি মার্কিন মেডিকেল পরিবহন কোম্পানি রিচের মালিকানাধীন। দুর্ঘটনার সময় এতে ছিলেন পাইলট, এক ফ্লাইট নার্স এবং এক প্যারামেডিক; তবে কোনো রোগী ছিলেন না।

ক্যাপ্টেন সিলভিয়া বলেন, দুর্ঘটনায় তিনজনই গুরুতর আহত হয়েছেন। তবে হেলিকপ্টারটি সড়কে পড়লেও কোনো গাড়ি বা পথচারী ক্ষতিগ্রস্ত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন। তারা আহতদের মধ্যে দুজনকে কপ্টার থেকে বের করে আনেন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা তৃতীয় জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।

এক বিবৃতিতে রিচ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার তদন্তে এফএএ ও এনটিএসবির সঙ্গে তারা পূর্ণ সহযোগিতা করছে।

সূত্র : এএফপি, রয়টার্স

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X