কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

অবতরণের সময় মিগ-৩১ যুদ্ধবিমান বিধ্বস্ত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

একটি রাশিয়ান মিগ-৩১ যুদ্ধবিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। নির্ধারিত প্রশিক্ষণ উড্ডয়নের পর লিপেটস্ক অঞ্চলে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে তথ্যটি জানায়। শুক্রবার (১০ অক্টোবর) দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট ও আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, ১৯৮০ সাল থেকে রাশিয়ান বিমানবাহিনীতে দূরপাল্লার সুপারসনিক ইন্টারসেপ্টর মিগ-৩১ মোতায়েন রয়েছে। প্রায়ই টহল ও প্রশিক্ষণ মিশনের জন্য বিমানটি রুশ সেনারা ব্যবহার করে আসছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওই দিন মস্কো সময় আনুমানিক সন্ধ্যা ৭টা ২০ মিনিটে লিপেটস্ক অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। নির্ধারিত প্রশিক্ষণ উড্ডয়নের পর অবতরণের সময় মিগ-৩১ বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় বাধ্য হয়ে পাইলটরা বেরিয়ে আসেন (ইজেক্ট)। বিধ্বস্তের ঘটনা ক্রুদের জীবনের জন্য কোনো হুমকি হয়ে দাঁড়ায়নি।

এতে আরও বলা হয়েছে, বিমানটি একটি জনবসতিহীন এলাকায় পড়েছিল এবং দুর্ঘটনার সময় এতে কোনো গোলাবারুদ ছিল না। রুশ মন্ত্রণালয় দুর্ঘটনার কারণ নির্দিষ্ট করে বলেনি।

কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম দুটি আসনের সুপারসনিক বিমান মিগ-৩১। ইউক্রেনের গভীরে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য রাশিয়া ব্যাপকভাবে বিমানটি ব্যবহার করে আসছে। মস্কোর দূরপাল্লার আক্রমণ কৌশলে এই বিমানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ (১০ অক্টোবর) রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে একটি বৃহৎ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কিছুক্ষণ আগে এই দুর্ঘটনা ঘটে। টেলিগ্রাম মনিটরিং চ্যানেলগুলো জানিয়েছে, হামলার সময় রাশিয়ান বাহিনী কিনজাল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

মিগ-৩১ বিমানটি ঘণ্টায় ৩,০০০ কিলোমিটার (১,৮৬০ মাইল) গতিতে চলতে পারে এবং ২১,০০০ মিটার (৬৮,৯০০ ফুট) উচ্চতায় উঠতে পারে। এটি শত্রু বিমানকে বাধাগ্রস্ত এবং ধ্বংস করার জন্য বিশেষভাবে তৈরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / ৩০ দিনের মধ্যে বেনজীরকে দেশে ফেরানোর চেষ্টা চলছে

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

১০

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১১

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১২

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১৩

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৫

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৬

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৭

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৮

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৯

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

২০
X