বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

পারমাণবিক স্থাপনা নিয়ে নতুন ঘোষণা ইরানের

আইইওএ পরিদর্শনে ইরানের প্রেসিডেন্ট। ছবি : সংগৃহীত
আইইওএ পরিদর্শনে ইরানের প্রেসিডেন্ট। ছবি : সংগৃহীত

পারমাণবিক স্থাপনা নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো দেশটি শক্তিশালীভাবে পুনর্নির্মাণ করা হবে।

রোববার (০২ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তেহরানে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা (আইইওএ) পরিদর্শনের সময় তিনি পারমাণবিক স্থাপনা নিয়ে এ তথ্য জানান। সেখানে তিনি দেশের পারমাণবিক খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তবে পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না।

ইরানের প্রেসিডেন্ট বলেন, কিছু ভবন ও কারখানা ধ্বংস করলে তাতে আমাদের সমস্যা হবে না। আমরা সেগুলো আবার নির্মাণ করব— আগের চেয়েও শক্তভাবে।

এর আগে গত জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায়। ওয়াশিংটনের দাবি, এসব স্থাপনা ছিল অস্ত্র তৈরির লক্ষ্যে পরিচালিত কর্মসূচির অংশ। তবে তেহরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে, যেমন চিকিৎসা ও জনস্বাস্থ্য সংক্রান্ত গবেষণায় ব্যবহৃত হয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেহরান যদি ওই স্থাপনাগুলো পুনরায় চালু করার চেষ্টা করে, তবে তিনি নতুন করে সামরিক হামলার নির্দেশ দেবেন।

পেজেশকিয়ান বলেন, আমাদের পারমাণবিক কর্মসূচির সবকিছু মানুষের কল্যাণের জন্য— রোগ নিরাময় ও জনস্বাস্থ্যের উন্নতির জন্য।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X