কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৫২ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলের গোলাবর্ষণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজা সিটি ও খান ইউনিসে সোমবার (৩ নভেম্বর) আবারও গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি সেনারা। অথচ বর্তমানে দুই পক্ষই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে রয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরায়েলের ট্যাংক ও সাঁজোয়া যানগুলো আবাসিক এলাকায় গুলি চালিয়েছে। পাশাপাশি ইঞ্জিনিয়ারিং ইউনিটগুলো বিস্ফোরণ ঘটিয়ে কয়েকটি ভবন ধ্বংস করেছে। হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানা যায়নি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১১ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ২৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৬০০ জন আহত হয়েছেন।

এই নতুন হামলার সময় ইসরায়েল আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) কাছ থেকে তিন ইসরায়েলি জিম্মির মরদেহ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। যুদ্ধবিরতির আগে হামাসের হাতে থাকা ২৫১ জন জিম্মির মধ্যে ২০ জন জীবিত এবং প্রায় ১৭ জনের মরদেহ এখনও গাজায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চুক্তি অনুযায়ী, প্রতিটি ইসরায়েলি জিম্মির মরদেহের বিনিময়ে ইসরায়েল ১৫ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দেবে। এখন পর্যন্ত ২২৫টি ফিলিস্তিনি মরদেহ ফেরত দেওয়া হয়েছে, যার মধ্যে ৩০টি ৩০ অক্টোবর হস্তান্তর করা হয়।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পাদিত এই যুদ্ধবিরতি চুক্তিতে ধাপে ধাপে জিম্মি ও বন্দি বিনিময়, সামরিক অভিযান স্থগিত রাখা এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের শর্ত অন্তর্ভুক্ত রয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

অপহরণের পর নির্যাতন করে হত্যা

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১০

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১১

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১২

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৩

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

১৪

বাংলাদেশের প্রিমিয়াম মাইক্রো-ড্রামা প্ল্যাটফর্ম 'বাংলারিলস'

১৫

সাবেক পৌর মেয়রসহ গ্রেপ্তার ২

১৬

ফাইনালের বিরতিতে সতীর্থদের কী বলেছিলেন মেসি ও মার্তিনেজ?

১৭

ড্যাফোডিলে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লেকচারের ১৭তম সেশন অনুষ্ঠিত

১৮

নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও প্রসঙ্গে জামায়াতের বিবৃতি

১৯

জর্ডানে ইরানি হামলায় নিহত ২ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

২০
X