কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৩ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৮ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধের অর্থ জোগাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধবিধ্বস্ত দেশের জন্য মার্কিন অর্থ সহায়তার অনুমোদন করাতেই এ সফর করছেন তিনি। এ ছাড়া এ সফরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন তিনি।

গতকাল বৃহস্পতিবার বিকেল থেকেই বিভিন্ন অজ্ঞাত সরকারি সূত্রের বরাতে জেলেনস্কির এ সফর সংশ্লিষ্ট বিভিন্ন খবর সামনে নিয়ে আসতে থাকে মার্কিন গণমাধ্যম।

এবারের ওয়াশিংটন সফরে আগামী বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন জেলেনস্কি। এ ছাড়া তিনি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে একটি যাত্রাবিরতি দিতে পারেন।

জেলেনস্কি এমন এক সময়ে ওয়াশিংটন সফর করবেন, যখন মার্কিন আইনপ্রণেতারা দেশের বাজেট নিয়ে সংসদে বিতর্ক করবেন। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের বাজেট পাসের সময়সীমা বেঁধে দেওয়া আছে।

ইউক্রেনকে আরও ২ হাজার ৪০০ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দিতে কংগ্রেসের কাছে আবেদন করেছে বাইডেন প্রশাসন। এর মধ্যে ১৩ দশমিক ১ বিলিয়ন সামরিক সহায়তা এবং সাড়ে ৮ বিলিয়ন মানবিক সহায়তা রয়েছে।

তবে বেশ কয়েকজন মার্কিন আইনপ্রণেতা রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে আরও অর্থ সহায়তা দেওয়ার বিরোধিতা করছেন, বিশেষ করে রিপাবলিকান আইনপ্রণেতারা।

যুদ্ধের শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনকে ১১৩ বিলিয়ন ডলার সহায়তার অনুমোদন দিয়েছে কংগ্রেস। তবে শেষবার গত ডিসেম্বরে তহবিল ছাড় দেয় মার্কিন আইনসভা। তখন অবশ্য মার্কিন আইনসভার প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ দল ছিল ডেমোক্র্যাট পার্টি।

আগামী সপ্তাহে ক্যাপিটল হিলে গেলে ‍২০২২ সালে যুদ্ধ শুরুর পর দ্বিতীয়বারের মতো জেলেনস্কি সেখানে যাবেন। গত ডিসেম্বরের প্রথম সফরে মার্কিন কংগ্রেসে বক্তব্য দিয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

কেন পাকিস্তান সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট?

নিরাপদ খাদ্যের লড়াইয়ে গণমাধ্যম : এফওপিএল নিয়ে সাংবাদিক কর্মশালা

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

১০

মেসিকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা!

১১

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

১২

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

১৩

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

১৪

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

১৫

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৬

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

১৭

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

১৮

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

১৯

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

২০
X