কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের নিখোঁজ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ মিলেছে

এফ-৩৫ সিরিজের যুদ্ধবিমান। ছবি : রয়টার্স
এফ-৩৫ সিরিজের যুদ্ধবিমান। ছবি : রয়টার্স

মাঝ আকাশে নিখোঁজ যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে। নিখোঁজের একদিন পর সাউথ ক্যালিফোর্নিয়ায় সোমাবার (১৮ সেপ্টেম্বর) এটির খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির সেনাবহিনী। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজের একদিন পর যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে। এর আগে বিমানের ধ্বংশাবশেষের খোঁজে জনগণের সাহায্য চেয়েছিল কর্তৃপক্ষ। রোবাবর (১৭ সেপ্টেম্বর) বিকেলে বিমানটি কারিগরি ত্রুটিতে পড়ায় এটির পাইলট জরুরি প্যারাসুটের সাহায্যে বের হয়ে আসার পর এটি নিখোঁজ হয়। এর একদিন পর বিমানটির ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে।

রোববার জয়েন্ট বেস চার্লসটন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) জানায়, অনুগ্রহ করে কোনো তথ্য পেলে উদ্ধার কাজের সহায়তার জন্য বেস ডিফেন্স অপারেশন সেন্টারের উদ্ধারকারী দলকে জানান।এ ঘোষণার একদির পরই বিমানটির ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে।

বেস সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, স্থানীয় কর্মকর্তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে উইলিয়ামসবার্গ কাউন্টির একটি মাঠে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এটি এটি জেবি চার্লসটন থেকে উত্তরপূর্বে দুই ঘন্টার দূরত্বে অবস্থিত। এ সময় বেসের পক্ষ থেকে স্থানীয়, কাউন্টি ও স্টেট কর্মকর্তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়।

এর আগে রোববার বিকেলে নিখোঁজের সময় যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য সাউথ ক্যারোলাইনার আকাশে উড়ছিল। তবে যুদ্ধবিমান নিখোঁজ হলেও সেটির পাইলট আকাশে ‘ইজেক্ট’ করে বিমান থেকে বাইরে বেরিয়ে এসেছিলেন। ওই পাইলটের নাম প্রকাশ করা হয়নি। তবে তিনি ইজেক্ট করে নিরাপদেই প্যারাশুটে করে অবতরণ করেছেন। তিনি এখন হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, যুদ্ধবিমানটির সঙ্গে ঠিক কী ঘটেছিল তা এখনো পরিষ্কার নয়। তবে সেটি দুর্ঘটনায় পড়েছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১০

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১১

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১২

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৩

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৪

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৫

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৬

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৭

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৮

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৯

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

২০
X