কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

মাঝ আকাশে গায়েব যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি এফ-৩৫ যুদ্ধবিমান মাঝ আকাশে নিখোঁজ হয়েছে। এ ঘটনার পরপর যুদ্ধবিমানটি খোঁজে বের করতে সাধারণ মানুষের সহায়তা চেয়েছেন মার্কিন সেনারা। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

রোববার বিকেলে এ ঘটনার সময় যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য সাউথ ক্যারোলাইনার আকাশে উড়ছিল। তবে যুদ্ধবিমান নিখোঁজ হলেও সেটির পাইলট আকাশে ‘ইজেক্ট’ করে বিমান থেকে বাইরে বেরিয়ে এসেছিলেন।

ওই পাইলটের নাম প্রকাশ করা হয়নি। তবে তিনি ইজেক্ট করে নিরাপদেই প্যারাশুটে করে অবতরণ করেছেন। তিনি এখন হাসপাতালে ভর্তি।

বিবিসির খবরে বলা হয়েছে, যুদ্ধবিমানটির সঙ্গে সঙ্গে ঠিক কী ঘটেছিল তা এখনো পরিষ্কার নয়। তবে সেটি দুর্ঘটনায় পড়েছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মার্কিন কর্মকর্তারা বলছেন, চার্লসটন শহরের উত্তর দিকে দুটো বড় লেক আছে। যুদ্ধবিমানটি খোঁজার জন্য সেখানেই মনোনিবেশ করেছেন কর্মকর্তারা। বিমানটি উদ্ধারে স্থানীয় কর্মকর্তাদের সহায়তা করছে মার্কিন ফেডারেল এভিয়েশন রেগুলেটর সংস্থা।

এদিকে এক এক্সবার্তায় জয়েন্ট বেস চার্লসটন জানিয়েছে, তাদের জরুরি সাড়াদান দল এফ-৩৫ যুদ্ধবিমানের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিমানটি উদ্ধারে কাজে আসতে পারে, এমন তথ্য কারও কাছে থাকলে অপারেশনস সেন্টারের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১০

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১২

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৩

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৪

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৫

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১৬

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১৭

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৮

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৯

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

২০
X