বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

নায়িকা হওয়ার লালসা নেই, অভিনেত্রী হতে চাই:অহনা

অহনা দত্ত । ছবি : সংগৃহীত
অহনা দত্ত । ছবি : সংগৃহীত

জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’র কুটিল খলনায়িকা ‘মিশকা সেন’কে মনে আছে? সেই চরিত্র দিয়ে দর্শকদের হাড়হিম করা উত্তেজনা উপহার দিয়েছিলেন ওপার বাংলার অভিনেত্রী অহনা দত্ত। মা হওয়ার কারণে গত ছয় মাস পর্দা থেকে দূরে ছিলেন তিনি। অবশেষে মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে ফিরলেন এই অভিনেত্রী। তবে ফিরেই তিনি জানালেন, নায়িকা হওয়ার কোনো লোভ তার নেই।

মেয়ের বয়স ছয় মাস পেরোতেই কাজে যোগ দিয়েছেন অহনা। ইতোমধ্যেই তার নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’-এর প্রোমো মুক্তি পেয়েছে। প্রোমো দেখার পর দর্শকদের মনে প্রশ্ন জেগেছে—এবারও কি তাকে নেতিবাচক বা খলনায়িকার ভূমিকায় দেখা যাবে?

চরিত্র নিয়ে এখনই সব খোলাসা করতে চাননি অভিনেত্রী। অহনা বলেন, ‘সত্যি কথা বলতে এখনও পর্যন্ত যা শুট করেছি, তাতে আমার তেমন কিছু মনে হয়নি। চরিত্রটি সম্পর্কে ভালো করে ব্রিফিং নেই আমার কাছে, আরও কয়েক দিন গেলে বিষয়টি পরিষ্কার হবে।’

তবে অভিনয়ে ফিরলেও তিনি যে প্রধান চরিত্র বা নায়িকা হওয়ার জন্য মরিয়া নন, তা স্পষ্ট করে দিয়েছেন। এর পেছনে অবশ্য বড় কারণ তার ছোট্ট মেয়ে। অহনা মনে করেন, নায়িকাদের ওপর কাজের অনেক চাপ থাকে, যা এই মুহূর্তে তার পক্ষে নেওয়া সম্ভব নয়।

নিজের অবস্থান পরিষ্কার করে অহনা বলেন, ‘মুখ্য চরিত্র না হলে ধারাবাহিক করব না, এমনটা কখনও ভাবিনি। তাছাড়া নায়িকাদের অনেক চাপ থাকে। মেয়েকে রেখে অত চাপ আমি হয়তো নিতে পারব না। তাই অনেক ভেবেই সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও যোগ করেন, ‘নায়িকা হওয়ার লালসা আমার নেই। একটা নির্দিষ্ট সময়ে আমাকে বাড়ি ফিরতেই হবে। আমি অভিনেত্রী হতে চাই, নায়িকা নয়। নামভূমিকা নিয়ে আমার কোনো লালসা নেই।’

পর্দার ‘মিশকা’ হিসেবে খ্যাতি পেলেও, বাস্তব জীবনে মেয়েকে সময় দেওয়া এবং অভিনয়ের প্রতি ভালোবাসা—এই দুয়ের ভারসাম্য বজায় রাখতেই নতুন এই যাত্রায় শামিল হয়েছেন অহনা দত্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X