কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে যেতে দেখাতে হতে পারে সোশ্যাল মিডিয়ার ইতিহাস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে এখন বিদেশি পর্যটকদের আরও কঠোর যাচাই-বাছাইয়ের মুখে পড়তে হতে পারে। মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এবং হোমল্যান্ড সিকিউরিটি একটি নতুন প্রস্তাবে জানিয়েছে, যুক্তরাজ্য, ফ্রান্সসহ প্রায় ৪০টি দেশের নাগরিকদের গত পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া ইতিহাস জমা দিতে হতে পারে।

এই নিয়ম প্রযোজ্য হবে যেসব পর্যটক ভিসা ছাড়াই ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন (ইএসটিএ) নিয়ে ৯০ দিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারেন।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই সীমান্ত নিরাপত্তা জোরদারকে অগ্রাধিকার দিচ্ছেন। বিশ্লেষকদের মতে, নতুন এই নিয়ম ভ্রমণকারীদের জন্য বাড়তি ঝামেলা তৈরি করতে পারে এবং ডিজিটাল গোপনীয়তার ঝুঁকি বাড়াতে পারে।

আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা মিলে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে। এছাড়া ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক হওয়ার কথা। এসব বড় ইভেন্টের আগে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এই প্রস্তাব এসেছে বলে মনে করা হচ্ছে।

ফেডারেল রেজিস্টারে প্রকাশিত নথিতে বলা হয়েছে, ইএসটিএ আবেদনকারীদের সোশ্যাল মিডিয়ার পাশাপাশি গত পাঁচ ও দশ বছরে ব্যবহৃত ইমেইল, ফোন নম্বর ও পরিবার সদস্যদের তথ্যও দিতে হতে পারে। তবে কোন কোন সোশ্যাল মিডিয়া তথ্য দিতে হবে, তা এখনো পরিষ্কার নয়।

বর্তমানে ইএসটিএ প্রোগ্রামের আওতাভুক্ত দেশগুলোর নাগরিকরা ৪০ ডলার ফি দিয়ে অনলাইনে আবেদন করেন এবং দুই বছরের ভ্রমণ অনুমোদন পান। তালিকায় যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপানসহ মোট প্রায় ৪০টি দেশ রয়েছে।

প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। জনমত সংগ্রহ শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। তথ্যসূত্র : আল জাজিরা।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X