কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০২:২১ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

শি জিনপিংকে ‘স্বৈরশাসক’ বললেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘স্বৈরশাসক’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চীনের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বেইজিং সফরের একদিন পর এমন মন্তব্য করলেন বাইডেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে তহবিল সংগ্রহ প্রচারণা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের আকাশসীমায় উড়ে যাওয়া চীনের একটি বেলুন ভূপাতিত করার ঘটনায় শি জিনপিং বিব্রত হয়েছিলেন। এটি স্বৈরশাসকদের জন্য একটি বড় বিব্রতকর বিষয়।’

বাইডেন আরও বলেন, ‘গুলি করে ভূপাতিত করা বেলুনটিতে গুপ্তচর সরঞ্জাম থাকায় শি জিনপিং খুব বিরক্ত হন। কারণ, তিনি জানতেন না যে এসব সেখানে ছিল।’ বাইডেন আরও বলেন, ‘চীনের অর্থনৈতিক সংকট রয়েছে।’

গত সোমবার ব্লিঙ্কেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সাক্ষাৎ করেন। বৈঠকে সম্পর্ক স্থিতিশীল করতে সম্মত হন তারা। এর মধ্যেই বাইডেনের এমন মন্তব্যে বেইজিংয়ের পক্ষ থেকে জোরালো আপত্তি তোলার আশঙ্কা রয়েছে।

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ব্লিঙ্কেন বলেন, ‘আমাদের সম্পর্কের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে চাই। এমন অনেক বিষয় আছে যেগুলোতে আমরা গভীরভাবে দ্বিমত পোষণ করি। কিন্তু আমাদের দুই দেশের দায়িত্ব হবে নিজেদের স্বার্থে এবং পৃথিবীর স্বার্থে নতুন পথ খুঁজে নেওয়া।’

এ ছাড়া শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ২০১৬ সালে তাইওয়ান প্রণালিতে চীনের উসকানিমূলক আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ব্লিঙ্কেন। এর আগে রোববার বেইজিংয়ে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই এবং পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে বৈঠক করেন অ্যান্টনি ব্লিঙ্কেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X