কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

হংকং বিমানবন্দরে মার্কিন সিনেটর গ্রেপ্তার

মার্কিন সিনেটর উইলসন। ছবি : সংগৃহীত
মার্কিন সিনেটর উইলসন। ছবি : সংগৃহীত

হংকংয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন এক মার্কিন সিনেটর। আগ্নেয়াস্ত্র রাখায় তাকে বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। যদিও এটাকে তিনি অনিচ্ছাকৃত ভুল হিসেবে আখ্যা দিয়েছেন। খবর সিএনএনের।

শনিবার এ মার্কিন সিনেটরকে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে লাইসেন্স ছাড়াই অস্ত্র বহন করার অভিযোগ করা হয়েছে। দেশটির আইনানুসারে এ ধরনের আগ্রেয়াস্ত্র বহন করার জন্য ১৪ বছরের জেল ও ১২ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

পাবলিক ব্রডকাস্টার আরটিএইচকে জানিয়েছে, সোমবার এ মার্কিন সিনেটরকে সা টিন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হলে আদালত তাকে জামিন দিয়েছেন।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, আটক ওই মার্কিন সিনেটরের নাম স্পিফেন জে উইলসন। তিনি নিজের ব্রিফকেসে পিস্তল থাকার বিষয়টি বুঝতে পারেননি। পাঁচ সপ্তাহের ছুটিতে নিজ স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি এশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চল সফরে বেরিয়েছেন।

উইলসন এক বিবৃতিতে জানিয়েছেন, এটা অনিচ্ছাকৃত ভুল। আমি আশা করছি অল্প সময়ের মধ্যে বিষয়টি সমাধান হয়ে যাবে। তিনি সানফ্রানসিসকো থেকে হংকংয়ে যাত্রায় মাঝপথে ফ্লাইটে এটি আবিষ্কার করেন।

বিবৃতিতে তিনি বলেন, তিনি পোর্টল্যান্ড বিমানবন্দরে নিরাপত্তা চেকপোস্ট পার হওয়ার সময়ে বিষয়টি বুঝতে পারেননি। এমনকি স্ক্যানার বিষয়টি নোটিশ করতে ব্যর্থ হয়েছে। এরপর তিনি হংকং বিমানবন্দরে অবতরণের পর কাস্টমসের কাছে যান এবং বিষয়টি দ্রুত তাদের অবহিত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১০

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১১

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১২

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৩

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৫

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৬

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৭

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৮

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৯

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

২০
X