কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০১:০৪ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে ইরাক থেকে শিক্ষা নিতে বলল যুক্তরাষ্ট্র 

ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক। ছবি : এএফপি
ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক। ছবি : এএফপি

গাজায় পুরোদমে স্থল অভিযানের পরিকল্পনা করলেও তা এখনো শুরু করেনি ইসরায়েল। এ স্থল অভিযানের আগে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটিকে ইরাকে অভিযান থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিভিন্ন সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা ইসরায়েলকে গাজায় স্থল অভিযান শুরু করার থেকে সরিয়ে আনার চেষ্টা করছে। ইরাকে যুক্তরাষ্ট্রের অভিযান থেকে এ শিক্ষা নেওয়ার কথা বলছে দেশটি। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করলে রক্তক্ষয়ী সংঘর্ষ ও ঘরে ঘরে লড়াইয়ে আটকে যাবে তারা।

হামাসকে মোকাবিলায় ইসরায়লের প্রতিরক্ষা বাহিনীতে ব্যাপক সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। তবে তারা ইসরায়েলকে স্থল অভিযানের জন্য ২০০৪ সালে ইরাক যুদ্ধ থেকে বিশেষ করে ফালুজা অভিযান থেকে শিক্ষা নেওয়ার করা জানিয়েছে।

যুক্তরাষ্ট্র বলছে, গাজায় স্থল অভিযানের ফলে ইসরায়েলের জিম্মি ও বেসরামরিক লোকদের বিপদে ফেলতে পারে। এ ছাড়া এ অভিযানের ফলে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়বে। এজন্য তারা বিমান হামলা ও বিশেষ লক্ষ্যে স্পেশাল অপারেশন চালানোর তাগিদ দিয়েছে। যুক্তরাষ্ট্র আরও বলছে, ইসরায়েল গাজায় স্থল অভিযান করলে ইরাকের মসুল শহরের মতো হামাসও বেসামরিক লোকদের ঢাল হিসেবে ব্যবহার করতে পারে। এতে করে পরিকল্পনার চেয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

বাইডেন প্রশাসন তাদের এ ম্যাসেজকে ইসরায়েলের কাছে পৌঁছে দিতে থ্রি স্টারধারী একজন নৌ জেনারেল জেমস গ্লানকে পাঠাচ্ছে। এ জেনারেল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) গাজায় স্থল অভিযানে কৌশলগত সহযোগিতা করবেন। তিনি মেরিন ফোর্সের স্পেশাল অপারেশনের সাবেক কমান্ডার ছিলেন এবং ইরাক যুদ্ধে বিশেষ করে ফালুজা অভিযানে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। এ যুদ্ধে তিনি কমান্ডার হিসেবে যুদ্ধ করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X